• ১৪ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ , ৩০শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ , ৩রা রবিউস সানি, ১৪৪৮ হিজরি
আগুনবেলা

সেনাকর্মকর্তা লেফটেন্যান্ট তানজিম হত্যাকাণ্ডের মূলহোতাদের গ্রেফতার করলে যৌথবাহিনী

নিউজ ডেস্ক
প্রকাশিত সেপ্টেম্বর ২৮, ২০২৪
সেনাকর্মকর্তা লেফটেন্যান্ট তানজিম হত্যাকাণ্ডের মূলহোতাদের গ্রেফতার করলে যৌথবাহিনী

আলোচিত সেনাকর্মকর্তা লেফটেন্যান্ট তানজিম হত্যাকাণ্ডের মূলহোতা এবং সরাসরি হত্যার সঙ্গে জড়িত নাছির উদ্দিন ওরফে ডাকাত নাছিরকে (৩৮) গ্রেফতার করেছে যৌথ বাহিনী। চকরিয়া উপজেলার মধ্যম কাহারিয়া ঘোনা এলাকায় শুক্রবার ভোর ৫টায় অভিযান চালিয়ে নাছির এবং তার সহযোগী এনামুল হককে গ্রেফতার করা হয়। অভিযানের সময় তাদের কাছ থেকে দুটি আগ্নেয়াস্ত্র ও তিন রাউন্ড গুলি উদ্ধার করা হয়। এছাড়া প্রাথমিক জিজ্ঞাসাবাদে হত্যার কারণ জানিয়েছে নাছির। গ্রেফতার আসামিরা হলেন- কক্সবাজারের চকরিয়া থানার ডুমখালি এলাকার নাছির উদ্দিন (৩৮) এবং মাইজ পাড়ার বাসিন্দা এনামুল হক (৫০)। যৌথবাহিনী সূত্রে জানা যায়, গত ২৩ সেপ্টেম্বর লেফটেন্যান্ট তানজিম এক অভিযানে নাছিরকে সশস্ত্র অবস্থায় ধরে ফেলেন। নাছিরকে ছাড়ানোর জন্য আরও ২-৩ জন ডাকাত তানজিমের উপর হামলা চালালেও, তিনি সাহসিকতার সঙ্গে তাদের প্রতিরোধ করে নাছিরকে জাপটে ধরেন। এক পর্যায়ে নাছির সুযোগ বুঝে তানজিমের গলায় ছুরি বসিয়ে দেন, ফলে তিনি ঘটনাস্থলেই মারা যান।

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930