• ৩১শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৬ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৭ই সফর, ১৪৪৮ হিজরি
আগুনবেলা

সিলেটের বিশ্বনাথ থানা পুলিশ এর অভিযানে ছয় বছরের শিশু ধর্ষণের ঘটনায় আসামী গ্রেফতার

নিউজ ডেস্ক
প্রকাশিত মার্চ ১২, ২০২৫
সিলেটের বিশ্বনাথ থানা পুলিশ এর অভিযানে ছয় বছরের শিশু ধর্ষণের ঘটনায় আসামী গ্রেফতার

সিলেটের বিশ্বনাথে ছয় বছরের শিশু ধর্ষণের ঘটনায় আসামী মোবাশ্বির আলী(৩৫), পিতা-মৃত মজমিল আলী, সাং-হিমিদপুর, বিশ্বনাথ সদর ইউনিয়ন, থানা-বিশ্বনাথ, জেলা-সিলেটকে অদ্য ১২/০৩/২০২৫ খ্রিঃ তারিখ বিকাল ১৫.০০ ঘটিকায় গ্রেফতার করা হয়েছে এবং ভিকটিমকে চিকিৎসার জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

জানা যায় ১০/০৩/২০২৫ খ্রিঃ তারিখ বিকাল অনুমান ১৭.০০ ঘটিকার সময় বিশ্বনাথ থানাধীন বিশ্বনাথ সদর ইউনিয়নের অন্তর্গত হিমিদপুর সাকিনস্থ বাসায় ছোট ছোট ছেলে মেয়েরা খেলাধুলা করার সময় তাহাদেরকে টাকা দিয়ে আসামী মোবাশ্বির দোকানে পাঠাইয়া দিয়ে ভিকটিমকে নিজ বাসায় একা পেয়ে জোর পূর্বক ধর্ষণ করে।