• ৬ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ , ২২শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ২৩শে সফর, ১৪৪৮ হিজরি
আগুনবেলা

আওয়ামীলীগের নেতাকর্মীদের গণহারে গ্রেপ্তারের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে

নিউজ ডেস্ক
প্রকাশিত অক্টোবর ৭, ২০২৪
আওয়ামীলীগের নেতাকর্মীদের গণহারে গ্রেপ্তারের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে

সারাদেশে নেতাকর্মীদের গণহারে গ্রেপ্তারের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে আওয়ামী লীগ। সোমবার (৭ অক্টোবর) রাতে আওয়ামী লীগের ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানায় দলটি।

পোস্টে বলা হয় ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে বর্তমান অবৈধ সরকার বাংলাদেশ আওয়ামী লীগের নেতাকর্মীদের উপর অত্যাচার-নির্যাতনের স্টিম রোলার চালাচ্ছে। রাজনৈতিকভাবে উদ্দেশ্যপ্রণোদিত হয়ে হয়রানিমূলক মামলা দিচ্ছে। সারাদেশে বাছ-বিচারহীনভাবে আওয়ামী লীগের নেতাকর্মীদের বিরুদ্ধে গণগ্রেফতার চালাচ্ছে। আওয়ামী লীগের তৃণমূল থেকে সর্বোচ্চ পর্যায় পর্যন্ত নেতাকর্মীদের নামে মিথ্যা মামলা দিচ্ছে। আবার যাদের নামে মামলা নেই তাদেরকে গ্রেফতার করে মামলায় অন্তর্ভুক্ত করা হচ্ছে। বাংলাদেশ আওয়ামী লীগের নেতাকর্মীদের সংগঠন করার সাংবিধানিক অধিকার কেড়ে নেওয়া হয়েছে। এতে মহান মুক্তিযুদ্ধে নেতৃত্বদানকারী এই সংগঠনের প্রতি সরকারের হিংসাত্মক ও বিদ্বেষমূলক মনোভাবের বহিঃপ্রকাশ ঘটছে। এরই অংশ হিসেবে বাংলাদেশ আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক এবং সাবেক মন্ত্রী সাবের হোসেন চৌধুরীকে মিথ্যা মামলায় গ্রেফতার করা হয়েছে। সাবের হোসেন চৌধুরীসহ বাংলাদেশ আওয়ামী লীগের নেতাকর্মীদের মিথ্যা মামলায় নির্বিচারে গ্রেফতারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। একই সাথে তাদের নিঃশর্ত মুক্তির দাবি জানাচ্ছি।

August 2026
S S M T W T F
1234567
891011121314
15161718192021
22232425262728
293031