• ১৬ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ , ১লা ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ , ৩রা রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি
আগুনবেলা

সাংবাদিক তরিকুল ইসলামের মৃত্যুতে তথ্য ও সম্প্রচার উপদেষ্টার শোকপ্রকাশ

নিউজ ডেস্ক
প্রকাশিত সেপ্টেম্বর ৯, ২০২৫
সাংবাদিক তরিকুল ইসলামের মৃত্যুতে তথ্য ও সম্প্রচার উপদেষ্টার শোকপ্রকাশ

চ্যানেল এসের সাংবাদিক তরিকুল ইসলামের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মোঃ মাহফুজ আলম।

এক শোকবার্তায় তিনি মরহুমের বিদেহ আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

উল্লেখ্য, মঙ্গলবার (৯ই সেপ্টেম্বর) দুপুরে কার্জন হলে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে দায়িত্ব পালনরত অবস্থায় সাংবাদিক তরিকুল ইসলাম অচেতন হয়ে পড়েন। এরপর তাঁকে দ্রুত ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

August 2026
S S M T W T F
1234567
891011121314
15161718192021
22232425262728
293031