• ৪ঠা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ , ২০শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ২১শে সফর, ১৪৪৮ হিজরি
আগুনবেলা

শাসকগোষ্ঠী ৫৪ বছরে স্বাধীনতার স্বপ্নকে গলা টিপে হত্যা করেছে-মাওলানা ইমতিয়াজ আলম

নিউজ ডেস্ক
প্রকাশিত মার্চ ২৬, ২০২৫
শাসকগোষ্ঠী ৫৪ বছরে স্বাধীনতার স্বপ্নকে গলা টিপে হত্যা করেছে-মাওলানা ইমতিয়াজ আলম

ইসলামী আন্দোলন বাংলাদেশের যুগ্ম-মহাসচিব ও ঢাকা মহানগর দক্ষিণ সভাপতি মাওলানা মুহাম্মদ ইমতিয়াজ আলম বলেছেন, স্বাধীনতার দীর্ঘ ৫৪ বছরেও জনতার ইচ্ছের প্রতিফলন ঘটেনি। সাম্য প্রতিষ্ঠা হয়নি। মানবিক মর্যাদা শুন্যের কোটায়। সমাজের কোনো স্তরেই ন্যায়বিচার নেই। দীর্ঘ ৫৪ বছরে শাসকগোষ্ঠী জনতার সাধীনতকে গলা টিপে হত্যা করেছে। শাসকদক ক্ষমতায় থেকে রাতারাতি আঙুল ফুলে কলাগাছ বনলেও কৃষক শ্রমিক মেহনতি মানুষের ভাগ্যের কোনো পরিবর্তন হয়নি। ছাত্ররা বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে স্বাধীনতা আনলেও শিক্ষাঙ্গনগুলো আজও দলীয় ক্যাডারদের দখলমুক্ত হয়নি। বৈষম্য আজ সমাজের সর্বস্তরে বিস্তারলাভ করেছে। আমরা ২৪-এর নতুন বাংলায় আর কোনো বৈষম্য দেখতে চাই না। ফ্যাসিজমের কবর রচিত হোক এটাই হোক স্বাধীনতা দিবসের অঙ্গীকার।

মাওলানা ইমতিয়াজ আলম আরও বলেন, ফিলিস্তিন ও গাজায় বছরের পর বছর ধরে যে অমানবিক নির্মমতা চলছে তা মানবতার জন্য এক কলঙ্কময় অধ্যায়। বিগত কয়েকদিনে হাজার হাজার মানুষকে হত্যা করা হয়েছে যার বেশিরভাগই শিশু ও নারী। এই দৃশ্য সহ্য করা যায় না। অবিলম্বে এ নারকীয় হত্যাযজ্ঞ বন্ধ করতে হবে। জাতিসংঘ, ইউরোপীয় ইউনিয়ন, ওআইসি ও আরবলীগসহ আন্তর্জাতিক সংস্থাগুলোকে দ্রুত ব্যবস্থা নিতে হবে।

আজ বুধবার বিকাল ৪টায় ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর দক্ষিণ আয়োজিত “স্বাধীনতার ৫৪ বছর : প্রত্যাশা ও প্রাপ্তি” শীর্ষক আলোচনা সভায় সভাপতির বক্তব্যে তিনি উপরোক্ত কথা বলেন।

নগর দক্ষিণ সেক্রেটারি আলহাজ আবদুল আউয়াল মজুমদারের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কেএম শরীয়াতুল্লাহ, আলহাজ ফজলুল হক মৃধা, মাওলানা নজরুল ইসলাম, আলহাজ নজরুল ইসলাম খোকন, মাওলানা কামাল হোসাইন, আলহাজ আবু তাহের, জনাব ইসমাইল হোসাইন প্রমুখ।

August 2026
S S M T W T F
1234567
891011121314
15161718192021
22232425262728
293031