• ২৬শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ , ১১ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ১২ই সফর, ১৪৪৮ হিজরি
আগুনবেলা

রাজশাহী মহানগরীর মিজানের মোড় হতে জাহাজ ঘাট পর্যন্ত প্রশস্তকৃত সড়কে আধুনিক দৃষ্টিনন্দন সড়কবাতির উদ্বোধন করা হয়েছে।

নিউজ ডেস্ক
প্রকাশিত মে ৬, ২০২৪
রাজশাহী মহানগরীর মিজানের মোড় হতে জাহাজ ঘাট পর্যন্ত প্রশস্তকৃত সড়কে আধুনিক দৃষ্টিনন্দন সড়কবাতির উদ্বোধন করা হয়েছে।

সোমবার রাত ৮টায় নগরীর মিজানের মোড়ে আনুষ্ঠানিকভাবে সুইচ চেপে সড়ক আলোকায়নের উদ্বোধন করেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন। উদ্বোধনের পর সড়ক আলোকায়ন ঘুরে দেখেন ও স্থানীয় জনগণের সাথে কুশল বিনিময় করেন রাসিক মেয়র

রাজশাহী মহানগরীর মিজানের মোড় হতে জাহাজ ঘাট ২ দশমিক ২ কিলোমিটার সড়কে ৬৯টি পোল স্থাপন করা হয়েছে। প্রতিটি পোলে দুটি আধুনিক সুসজ্জিত বিদ্যুৎ সাশ্রয়ী সর্বমোট ১৩৮ সড়কবাতি সংযোজন করা হয়েছে। এই আলোকায়নের ফলে এলাকার নাগরিকদের চলাচলে নিরাপত্তার পাশাপাশি নগরীর সৌন্দর্য্য আরও বৃদ্ধি পেয়েছে।