• ১৮ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ , ৩রা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ , ৭ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি
আগুনবেলা

রাজধানীর বকশিবাজার থেকে হারুন হাওলাদার কে গ্রেফতার করেছে র‍্যাব-৩

নিউজ ডেস্ক
প্রকাশিত সেপ্টেম্বর ১১, ২০২৫
রাজধানীর বকশিবাজার থেকে হারুন হাওলাদার কে গ্রেফতার করেছে র‍্যাব-৩

হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি হারুন হাওলাদার(৬০)’কে রায়ের ৩৪ বছর পর রাজধানীর বকশিবাজার থেকে গ্রেফতার করেছে র‍্যাব-৩

এলিট ফোর্স হিসেবে র‍্যাব আত্মপ্রকাশের সূচনালগ্ন থেকেই আইনের শাসন সমুন্নত রেখে দেশের সকল নাগরিকের নিরাপত্তা সুনিশ্চিত করার লক্ষ্যে অপরাধ চিহ্নিতকরণ, প্রতিরোধ, শান্তি ও জনশৃংখলা রক্ষায় কাজ করে আসছে। র‍্যাবের সৃষ্টিকাল থেকে অবৈধ অস্ত্র গোলাবারুদ উদ্ধার, চাঁদাবাজ, অস্ত্রধারী সন্ত্রাসী, খুনী, ছিনতাইকারী, অপহরণ ও প্রতারকদের গ্রেফতার করে সাধারণ জনগণের মনে আস্থা অর্জন করতে সক্ষম হয়েছে।

এরই ধারাবাহিকতায়, র‍্যাব-৩ এর একটি বিশেষ আভিযানিক দল অভিযান পরিচালনা করে বিজ্ঞ আদালত কর্তৃক রায়ের প্রায় ৩৪ বছর পর হত্যা মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি মোঃ হারুন হাওলাদার (৬৫), পিতা- মৃত সাত্তার হাওলাদার কমান্ডার, সাং- বড় চত্রা ডাকুয়া ইউপি, থানাঃ গলাচিপা, জেলাঃ পটুয়াখালী’কে রাজধানী ঢাকার লালবাগ থানাধীন উমেশদত্ত রোডের কুঞ্জ কমিউনিটি সেন্টার সংলগ্ন রাস্তা থেকে ১১/০৯/২০২৫ তারিখ ১৭৩০ ঘটিকায় গ্রেফতার করেছে র‍্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৩।

প্রাথমিক জিজ্ঞাসাবাদ ও অনুসন্ধানে জানা যায় যে, ধৃত আসামির বিরুদ্ধে পটুয়াখালী জেলার গলাচিপা থানায় ১৭/০৬/১৯৮৮ খ্রিঃ একটি হত্যা মামলা রুজু হয় (মামলা নং-০৪)। উক্ত মামলার প্রেক্ষিতে ধারা-৪৪৮/৩০২/৩৩৪/৩৫৪ পেনাল কোড অনুযায়ী জিআর নং-৩৫/৮৮ মোতাবেক যাবজ্জীবন সাজাপ্রাপ্ত হয়। উল্লেখ্য যে, মামলা রুজু হওয়ার পর থেকে দেশের বিভিন্ন স্থানে ছদ্মবেশে পলাতক অবস্থায় নিজের নাম ও বেশভূষা পরিবর্তন করে জীবন যাপন করে আসছে।

ধৃত আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930