• ১৯শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ , ৪ঠা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ , ৮ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি
আগুনবেলা

রাজধানীতে নারীদের নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে আগামী ছয় মাসের মধ্যে ইলেকট্রিক বাস চালুর নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

নিউজ ডেস্ক
প্রকাশিত মার্চ ৩, ২০২৬
রাজধানীতে নারীদের নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে আগামী ছয় মাসের মধ্যে ইলেকট্রিক বাস চালুর নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

সোমবার (২ মার্চ) সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান বুয়েটের অধ্যাপক ও পরিবহন বিশেষজ্ঞ ড. এম শামসুল হক।

ড. শামসুল হক বলেন, জনগণের জন্য জনবান্ধব ও নিরাপদ গণপরিবহন ব্যবস্থা গড়ে তোলার বিষয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে প্রায় দুই ঘণ্টা আলোচনা হয়েছে। বিশেষ করে নারীদের গণপরিবহনে নিরাপত্তা ও মর্যাদার বিষয়টি প্রধানমন্ত্রী গুরুত্বের সঙ্গে দেখছেন।

তিনি জানান, নারীরা যাতে নিরাপদ ও স্বাচ্ছন্দ্যে চলাচল করতে পারেন, সে লক্ষ্যে নারীদের জন্য বিশেষায়িত ইলেকট্রিক বাস চালুর উদ্যোগ নেওয়া হচ্ছে। এসব বাসে নারী চালক নিয়োগের কথাও বলেছেন প্রধানমন্ত্রী। আগামী ছয় মাসের মধ্যে এ উদ্যোগ বাস্তবায়নের নির্দেশনা দেওয়া হয়েছে।

ড. শামসুল হক আরও বলেন, প্রধানমন্ত্রী মনে করেন গণপরিবহনের সর্বোৎকৃষ্ট মাধ্যম মেট্রোরেল। তবে শুধু মেট্রোরেলের ওপর নির্ভর না করে বিকল্প ব্যবস্থাও গড়ে তুলতে হবে। এ ক্ষেত্রে সাশ্রয়ী ও দ্রুত বাস্তবায়নযোগ্য মনোরেল প্রকল্পের কথাও আলোচনায় এসেছে। পাশাপাশি দ্রুতগতির রেলভিত্তিক যোগাযোগব্যবস্থা গড়ে তোলার বিষয়েও গুরুত্বারোপ করেছেন তিনি।

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930