• ২৮শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ , ১২ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি
আগুনবেলা

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব হিসেবে যোগদান করেছেন মোহাং সেলিম উদ্দিন

নিউজ ডেস্ক
প্রকাশিত জানুয়ারি ১, ২০২৪
মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব হিসেবে যোগদান করেছেন মোহাং সেলিম উদ্দিন

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব হিসেবে যোগদান করেছেন মোহাং সেলিম উদ্দিন । আজ সোমবার (০১ জানুয়ারি) তিনি এ মন্ত্রণালয়ে যোগদান করেন।

উল্লেখ্য, গত ১১ ডিসেম্বর ২০২৩ তারিখ মোহাং সেলিম উদ্দিনকে সচিব হিসেবে পদোন্নতি প্রদানপূর্বক মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ে পদায়নের প্রজ্ঞাপন জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়। এর আগে মোহাং সেলিম উদ্দিন বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের চেয়ারম্যান (অতিরিক্ত সচিব) হিসেবে কর্মরত ছিলেন। ইতোপূর্বে তিনি কক্সবাজার জেলার রামু উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভোলা জেলার জেলা প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করছেন। এছাড়াও তিনি জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ, পরিকল্পনা মন্ত্রণালয়, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়, বিদ্যুৎ বিভাগ, বাণিজ্য মন্ত্রণালয় ও শিল্প মন্ত্রণালয়ের বিভিন্ন পদে দায়িত্ব পালন করছেন। তিনি বাংলাদেশ সিভিল সার্ভিস প্রশাসন ক্যাডারের ১৩তম ব্যাচের সদস্য।

October 2026
S S M T W T F
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31