• ১৮ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ , ৩রা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ , ৭ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি
আগুনবেলা

মাদক, কিশোর গ্যাং, সাইবার ক্রাইম ও অনলাইন জুয়াসহ সামাজিক অবক্ষয় রোধে র‍্যাব-৩ এবং শিক্ষার্থীদের মধ্যে সচেতনতামূলক ‘টাউন হল মিটিং’ অনুষ্ঠিত হয়

নিউজ ডেস্ক
প্রকাশিত আগস্ট ৩, ২০২৬
মাদক, কিশোর গ্যাং, সাইবার ক্রাইম ও অনলাইন জুয়াসহ সামাজিক অবক্ষয় রোধে র‍্যাব-৩ এবং শিক্ষার্থীদের মধ্যে সচেতনতামূলক ‘টাউন হল মিটিং’ অনুষ্ঠিত হয়

১। র‍্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন, র‍্যাব প্রতিষ্ঠালগ্ন হতে বিভিন্ন ধরণের অপরাধ নির্মূলের লক্ষ্যে অত্যন্ত আন্তরিকতা ও নিষ্ঠার সাথে কাজ করে আসছে। সন্ত্রাস-জঙ্গিবাদ নির্মূল ও মাদকবিরোধী অভিযানের পাশাপাশি খুন, চাঁদাবাজি, চুরি, ডাকাতি ও ছিনতাই চক্রের সাথে জড়িত বিভিন্ন সংঘবদ্ধ ও সক্রিয় সন্ত্রাসী বাহিনীর সদস্যদের গ্রেফতার করে সাধারণ জনগণের শান্তিপূর্ণ পরিবেশ বিনির্মাণের লক্ষ্যে র‌্যাবের জোড়ালো তৎপরতা অব্যাহত আছে।

২। ০৩ আগস্ট ২০২৬ তারিখ ১১০০ ঘটিকায় খিলগাঁও গভঃ কলোনী স্কুল এন্ড কলেজে বর্তমান প্রজন্মের ছাত্র-ছাত্রীদের নৈতিক অবক্ষয় রোধ, সুস্থ মানসিক বিকাশ এবং অপরাধমুক্ত জীবনের দিকনির্দেশনা দিতে সচেতনতামূলক ‘টাউন হল মিটিং’ অনুষ্ঠিত হয়। উক্ত সভায় খিলগাঁও গভঃ কলোনী স্কুল এন্ড কলেজ এর সভাপতি মোঃ শাহাদাত হোসেন সরকার, ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোহাম্মদ জহিরুল ইসলাম, অভিভাবক সদস্য মোঃ মনোয়ার হোসেন মামুন এবং র‍্যাব-৩ এর ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। উক্ত ‘টাউন হল মিটিং’ এ ৩ শতাধিক শিক্ষার্থী অংশগ্রহন করেন।

৩। সভায় উপস্থিত কর্মকর্তাগণ মাদক ও কিশোর গ্যাংয়ের মতো অপরাধমূলক চক্রে জড়িয়ে পড়ার ভয়াবহ পরিণতি, সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্ল্যাকমেইল, ফেক আইডি এবং অনলাইন জুয়ার ক্ষতিকর প্রভাব সম্পর্কে আলোচনা করেন ।

৪। শিক্ষার্থীরা অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে থাকা, রাষ্ট্রের প্রচলিত আইনের প্রতি শ্রদ্ধাশীল থাকা এবং নিজেদেরকে সুনাগরিক হিসেবে গড়ে তুলতে অঙ্গীকারবদ্ধ হন।

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930