• ২৯শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৩ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি
আগুনবেলা

ময়মনসিংহ রেঞ্জ ডিআইজি কতৃক পুলিশ অফিস জামালপুর বার্ষিক পরিদর্শন

নিউজ ডেস্ক
প্রকাশিত আগস্ট ১৯, ২০২৫
ময়মনসিংহ রেঞ্জ ডিআইজি কতৃক পুলিশ অফিস জামালপুর বার্ষিক পরিদর্শন

মোঃ আরিফুল ইসলাম মুরাদ:

আজ সোমবার (১৮ আগস্ট) ময়মনসিংহ রেঞ্জের মাননীয় ডিআইজি জনাব মোহাম্মদ আতাউল কিবরিয়া বাংলাদেশ পুলিশ ময়মনসিংহ রেঞ্জ, ময়মনসিংহ মহোদয় জামালপুর জেলা পুলিশের পুলিশ অফিস বাৎসরিক পরিদর্শনের অংশ হিসেবে বার্ষিক পরিদর্শন করেন।

এসময় তিনি পুলিশ সুপারের কার্যালয় চত্বরে পৌঁছালে জামালপুর জেলার সুযোগ্য পুলিশ সুপার, জনাব সৈয়দ রফিকুল ইসলাম পিপিএম সেবা এবং জনাব মোঃ মিলন মাহমুদ বিপিএম (বার), অতিরিক্ত ডিআইজি, কমান্ড্যান্ট ইনসার্ভিস ট্রেনিং সেন্টার জামালপুর মহোদয়গণ তাঁকে অনাড়ম্বর ফুলেল শুভেচ্ছা জানান। পরে জেলা পুলিশের একটি সুসজ্জিত চৌকস দল ডিআইজি মহোদয়কে গার্ড অব অনার প্রদান করে।

এরপর তিনি পুলিশ অফিসের বিভিন্ন শাখার কার্যক্রম ও নথি-পত্র নিবিড়ভাবে পর্যালোচনা করেন এবং পরিদর্শন বহিতে স্বাক্ষর করেন।

এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- জনাব মোঃ রাজু আহমেদ, সহকারী পুলিশ সুপার, জামালপুরসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাবৃন্দ।

October 2026
S S M T W T F
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31