• ১৮ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ , ৩রা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ , ৭ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি
আগুনবেলা

ব্রাহ্মণবাড়িয়ার ছাত্রদল নেতা সোহরাব হত্যার প্রধান আসামি মোঃ আফজাল হোসেন @ আফসার (৫৫) রাজধানীর শাহবাগ এলাকা হতে র‍্যাব-০৩ গ্রেফতার।

নিউজ ডেস্ক
প্রকাশিত আগস্ট ২৬, ২০২৫
ব্রাহ্মণবাড়িয়ার ছাত্রদল নেতা সোহরাব হত্যার প্রধান আসামি মোঃ আফজাল হোসেন @ আফসার (৫৫) রাজধানীর শাহবাগ এলাকা হতে র‍্যাব-০৩ গ্রেফতার।

১। র‍্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন, র‍্যাব প্রতিষ্ঠালগ্ন হতে বিভিন্ন ধরণের অপরাধ নির্মূলের লক্ষ্যে অত্যন্ত আন্তরিকতা ও নিষ্ঠার সাথে কাজ করে আসছে। সন্ত্রাস-জঙ্গিবাদ নির্মূল ও মাদকবিরোধী অভিযানের সাথে জড়িত বিভিন্ন সংঘবদ্ধ ও সক্রিয় সন্ত্রাসী বাহিনীর সদস্যদের গ্রেফতার করে সাধারণ জনগণের শান্তিপূর্ণ পরিবেশ বিনির্মাণের লক্ষ্যে র‍্যাবের জোড়ালো তৎপরতা অব্যাহত আছে। এছাড়াও বিভিন্ন অস্ত্রধারী সন্ত্রাসীসহ অন্যান্য অপরাধীদের দ্রুত গ্রেফতার করে দেশের সর্বস্তরের মানুষের কাছে সুনাম অর্জন করতে সক্ষম হয়েছে।

২। এরই ধারাবাহিকতায় গোয়েন্দা সংবাদের ভিত্তিতে ২৫/০৮/২০২৫ তারিখ দুপুরে রাজধানী ঢাকার শাহবাগ থানাধীন মৎসভবনের সামনের এলাকা হতে ব্রাহ্মণবাড়ীয়া জেলার নাসিরনগর থানার সোহরাব হোসেন (২৫) কে’ হত্যা মামলার এজাহার নামীয় অন্যতম প্রধান আসামি মোঃ আফজাল হোসেন @ আফসার (৫৫), পিতাঃ মৃত ইদু মিয়া, সাং-কাঠালকান্দি, থানাঃ নাসিরনগর, জেলাঃ ব্রাহ্মণবাড়ীয়া’কে গ্রেফতার করতে সক্ষম হয় র‍্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৩।

৩। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, ধৃত আসামীর নেতৃত্বে একটি লাঠিয়াল ও সন্ত্রাসী বাহিনী রয়েছে। তাহারা গ্রামে তথা নাসির নগর থানার চাতলপাড় বাজারে ত্রাসের রাজত্ব করে থাকে। বাজারের বিভিন্ন প্রতিষ্ঠান হতে চাঁদা উঠানোসহ সন্ত্রাসী কার্যক্রম করে মানুষের জীবন অতিষ্ট করে ফেলেছে। কেউ চাঁদা দিতে অস্বীকার করিলে তাদের ব্যবসা প্রতিষ্ঠান লুট পাট ও তাদেরকে মারপিটসহ জখম করে থাকে। গত ৬ মাস যাবৎ ধৃত আসামীর সহিত বিভিন্ন বিষয়াদি নিয়ে ভিকটিম ও তার গোষ্ঠির লোকজনের বিরোধ চলিতেছিল। উক্ত বিরোধ এর সূত্র ধরে গত ০৫ জুলাই ২০২৫ তারিখ অনুমান দুপুর ১২২৫ ঘটিকার সময় ভিকটিম সোহরাব হোসেন (২৫) কে হত্যার উদ্দেশ্যে ধৃত আসামিসহ তার সহযোগিরা পিটিয়ে গুরুত্বর রক্তাক্ত জখম করে। পরবর্তীতে ভিকটিম কে চিকিৎসার উদ্দেশ্যে স্পীডবোডে উঠানো হলে সেখানেই মৃত্যু বরণ করেন। উক্ত ঘটনায় ব্রাহ্মণবাড়ীয়া নাসিরনগর থানায় একটি নিয়মিত হত্যা মামলা রুজু হয়। (সূত্র- ব্রাহ্মণবাড়ীয়া নাসিরনগর থানার মামলা নং-৯, তারিখ- ০৯/০৭/২০২৫ খ্রিঃ ধারা- ১৪৩/১৪৭/১৪৮/১৪৯/৪৪৮/৩২৩/ ৩২৪/৩২৫/৩২৬/৩০৭/৩০২/৫০৬/৩৪ পেনাল কোড)। উক্ত মামলার প্রেক্ষিতে র‍্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৩ এর একটি চৌকষ আভিযানিক দল হত্যা মামলার এজাহার নামীয় ১নং আসামি মোঃ আফজাল হোসেন @ আফসার (৫৫)’কে গ্রেফতার করতে সক্ষম হয়।

৪। গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930