• ১৫ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ , ৩১শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ , ৪ঠা রবিউস সানি, ১৪৪৮ হিজরি
আগুনবেলা

বিশেষ মামলায় (দুদক) দুটি ধারায় যথাক্রমে ২ বছর ও ৭ বছর সহ সর্বমোট ৯ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি মোঃ মতিউর রহমান @ ডিজেল (৫১)’কে রাজধানীর উত্তরা পশ্চিম থানাধীন এলাকা থেকে গ্রেফতার করেছে র‍্যাব-৩

নিউজ ডেস্ক
প্রকাশিত অক্টোবর ১৯, ২০২৫
বিশেষ মামলায় (দুদক) দুটি ধারায় যথাক্রমে ২ বছর ও ৭ বছর সহ সর্বমোট ৯ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি মোঃ মতিউর রহমান @ ডিজেল (৫১)’কে রাজধানীর উত্তরা পশ্চিম থানাধীন এলাকা থেকে গ্রেফতার করেছে র‍্যাব-৩

১। এলিট ফোর্স হিসেবে র‍্যাব আত্মপ্রকাশের সূচনালগ্ন থেকেই আইনের শাসন সমুন্নত রেখে দেশের সকল নাগরিকের নিরাপত্তা সুনিশ্চিত করার লক্ষ্যে অপরাধ চিহ্নিতকরণ, প্রতিরোধ, শান্তি ও জনশৃংখলা রক্ষায় কাজ করে আসছে। র‍্যাবের সৃষ্টিকাল থেকে মাদক কারবারি, অবৈধ অস্ত্র গোলাবারুদ উদ্ধার, চাঁদাবাজ, অস্ত্রধারী সন্ত্রাসী, খুনী, ছিনতাইকারী, অপহরণ ও প্রতারকদের গ্রেফতার করে সাধারণ জনগণের মনে আস্থা অর্জন করতে সক্ষম হয়েছে।

২। এরই ধারাবাহিকতায়, র‍্যাব-৩ এর একটি বিশেষ আভিযানিক দল অভিযান পরিচালনা করে বিজ্ঞ আদালত কর্তৃক রায়ের প্রায় ০৫ মাস পর ১৮/১০/২০২৫ তারিখ ১৭৩০ ঘটিকায় বিশেষ মামলায় (দুদক-২০০৪ এর ২৬(২) ও ২৭ (১) ধারা) দুইটি ধারায় যথাক্রমে ২ বছর ও ৭ বছর সহ সর্বমোট ৯ বছরের সাজাপ্রাপ্ত আসামি মোঃ মতিউর রহমান @ ডিজেল (৫১), পিতাঃ মৃত মজিবর রহমান, সং- উলিয়া, থানাঃ ইসলামপুর, জেলাঃ জামালপুর, বর্তমান ঠিকানাঃ সাং-বনশ্রী, (বাসা নং-০৭, রোড নং-০২, ব্লক এফ), থানাঃ রামপুরা, ও সাং-ডিআইটি প্রজেক্ট (বাসা নং-২৭/২৯, রোড নং-১০), থানাঃ বাড্ডা, জেলাঃ ডিএমপি ঢাকা’কে রাজধানীর উত্তরা পশ্চিম থানাধীন জমজম টাওয়ারের পশ্চিম পার্শ্বে জনপদ রোডে বিসমিল্লাহ হোটেলের সামনে পাকা রাস্তার উপর থেকে গ্রেফতার করেছে র‍্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৩।

৩। প্রাথমিক জিজ্ঞাসাবাদ ও অনুসন্ধানে জানা যায় যে, ধৃত আসামি জুলাইয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ছাত্রদের আন্দোলনকে নতসাৎ করার জন্য তার রামপুরা এলাকায় লাঠিয়াল বাহিনী গঠন করেন। লাঠিয়াল বাহিনী দিয়ে ছাত্রদের উপর হামলাও করেছেন ডিজেল। আন্দোলনে ছাত্রদের গুলি করার জন্য আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ, শ্রমিকলীগ নেতাকর্মীদের হাতে নগদ টাকা ও অস্ত্রের যোগান দিয়েছেন বলে জানা যায়।

৪। উল্লেখ্য যে, ধৃত আসামির বিরুদ্ধে ঢাকা মহানগরীর বাড্ডা থানায় ৫টি, রামপুরা থানায় ৫টি ও রমনা থানায় ১টিসহ সর্বমোট ১১টি মামলা রয়েছে। পল্লবী থানায় ১১/১২/২০১৮ খ্রিঃ একটি মাদক মামলা রুজু হয় (মামলা নং-১৪(১০)১২। উক্ত মামলা সমূহের প্রেক্ষিতে দুদক-২০০৪ এর ২৬(২) ও ২৭ (১) ধারা মোতাবেক মোট ৭ বছরের সাজাপ্রাপ্ত হয়।

৫। ধৃত আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930