• ২৫শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ , ১১ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ , ১০ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি
আগুনবেলা

‘বিএআরসি’র নতুন চেয়ারম্যান নিয়োগ’

নিউজ ডেস্ক
প্রকাশিত আগস্ট ২২, ২০২৪

বাংলাদেশ এনার্জি রেগুলেটরী কমিশন আইন, ২০০৩ এর ৬ ধারা অনুযায়ী জনাব জালাল আহমেদকে বাংলাদেশ এনার্জি রেগুলেটরী কমিশন এর চেয়ারম্যান হিসাবে নিয়োগ প্রদান করা হয়েছে।

নিম্ন বর্ণিত শর্তে তাঁকে এই নিয়োগ প্রদান করা হয়েছে:
ক. তাঁর চাকরির মেয়াদ হবে ০৩ (তিন) বৎসর এবং এই মেয়াদ দায়িত্বভার গ্রহণের তারিখ হতে কার্যকর হবে;
খ. তাঁর চাকরি কমিশনের সার্বক্ষণিক চাকরি হিসাবে বিবেচিত হবে এবং কমিশনে নিযুক্ত থাকা অবস্থায় তিনি লাভজনক অন্য কোন
চাকরিতে নিয়োজিত হতে পারবেন না;
গ. তিনি যে কোন সময় ০১ (এক) মাসের নোটিশ প্রদানপূর্বক রাষ্ট্রপতির উদ্দেশ্যে স্বাক্ষরযুক্ত পত্রযোগে পদত্যাগ করতে পারবেন;
ঘ. তাঁর অপসারণের ক্ষেত্রে বাংলাদেশ এনার্জি রেগুলেটরী কমিশন আইন, ২০০৩ এর ১১ ধারা প্রযোজ্য হবে;
ঙ. তিনি অর্থ বিভাগের ১৯/০৪/২০১৭ তারিখের পত্র নং-০৭.০০.০০০০.১২৬.০০.০০১.১০-৮৭ স্মারক অনুসারে মাসিক বেতন হিসাবে নির্ধারিত
১,০৫,০০০/- (এক লক্ষ পাঁচ হাজার) টাকা ও বাড়ি ভাড়া ভাতা বাবদ নির্ধারিত ৫০,৬০০/- (পঞ্চাশ হাজার ছয়শত) টাকা প্রাপ্য হবেন।
তাঁর নিজের ও পরিবারের সদস্যদের জন্য দেশের অভ্যন্তরে চিকিৎসা ব্যয় প্রাপ্য হবেন; এছাড়া তিনি তাঁর ব্যবহারের জন্য একটি সার্বক্ষণিক গাড়ী প্রাপ্য হবেন;
চ. নিয়োগ প্রাপ্তির পর তিনি নিজ নামে বা বেনামে (পোষ্যদের নামে) বিদ্যুৎ ও জ্বালানি খাতভুক্ত কোন ব্যবসা পরিচালনা করতে পারবেন না;
ছ. চাকরি সংক্রান্ত অন্যান্য শর্ত বাংলাদেশ এনার্জি রেগুলেটরী কমিশন আইন, ২০০৩ দ্বারা ও তৎপরবর্তীতে সংশ্লিষ্ট বিষয়ে প্রণীতব্য আদেশ
দ্বারা নিয়ন্ত্রিত হবে।

আজ জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের এক প্রজ্ঞাপনের মাধ্যমে এ আদেশ জারি করা হয়েছে।

June 2026
S S M T W T F
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930