• ২৬শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ , ১১ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ১২ই সফর, ১৪৪৮ হিজরি
আগুনবেলা

উইমেন সাপোর্ট ডিভিশনের উদ্যোগে নিলা ড্রেসেসে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত

নিউজ ডেস্ক
প্রকাশিত জুলাই ১২, ২০২৬
উইমেন সাপোর্ট ডিভিশনের উদ্যোগে নিলা ড্রেসেসে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত

আজ রবিবার (১২ জুলাই,২০২৬ খ্রি.) উইমেন সাপোর্ট অ্যান্ড ইনভেস্টিগেশন ডিভিশন-এর উদ্যোগে নিলা ড্রেসেস লিমিটেড, ইব্রাহিমপুর কাফরুলে নারী ও শিশু প্রতি সহিংসতা রোধে সচেতনতামূলক কার্যক্রম সম্পন্ন হয়েছে।​

পোশাক শিল্পে কর্মরত নারী কর্মীদের আইনি অধিকার সম্পর্কে সচেতন করতে এবং কর্মক্ষেত্রে তাদের নিরাপত্তা নিশ্চিতকরণের লক্ষ্যে এই বিশেষ উদ্যোগ গ্রহণ করেছে অত্র ডিভিশনটি।
​উক্ত সচেতনতামূলক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংশ্লিষ্ট গার্মেন্টসের প্রতিনিধি ও বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যবৃন্দ।

​উক্ত সচেতনতামূলক কার্যক্রমে গার্মেন্টস কর্মীদের মাঝে নারী ও শিশুর আইনি অধিকার, যৌতুক, বাল্যবিয়ে এবং যেকোনো ধরনের শারীরিক ও মানসিক নির্যাতন প্রতিরোধে করণীয় বিমষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এছাড়াও যেকোনো আপদকালীন মুহূর্তে বা নির্যাতনের শিকার হলে কীভাবে পুলিশের দ্রুত সহায়তা পাওয়া যায়, তা সম্বলিত দিকনির্দেশনামূলক লিফলেট প্রতিটি কর্মীর হাতে তুলে দেওয়া হয়।