বিআইএফএস কর্তৃক হাই কমিশনারের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ
বিআইএফএস কর্তৃক হাই কমিশনারের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ
নিউজ ডেস্ক
প্রকাশিত এপ্রিল ২৭, ২০২৬
বাংলাদেশ-ভারত মৈত্রী সমিতির (বাংলাদেশ-ইন্ডিয়া ফ্রেন্ডশিপ সোসাইটি – বিআইএফএস) বোর্ড সদস্যগণ ২৬ এপ্রিল ২০২৬-এ হাই কমিশনার প্রণয় ভার্মার সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেন।হাই কমিশনার ভারত ও বাংলাদেশের জনগণের মাঝে সম্পর্ককে সুদৃঢ়করণের ক্ষেত্রে বিআইএফএস-এর ভূমিকার প্রশংসা করেন এবং এই দুই দেশের নতুন সক্ষমতা ও নতুন আকাঙ্ক্ষার দ্বারা পরিচালিত হয়ে সহযোগিতার একটি ভবিষ্যৎমুখী রূপকল্প বিনির্মাণ করার তাৎপর্যের ওপর গুরুত্ব আরোপ করেন।