• ২২শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ , ৭ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ , ১১ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি
আগুনবেলা

বান্দরবানে সেনাবাহিনীর বিশেষ অভিযানে কেএনএফ এর দুই সন্ত্রাসী আটক

নিউজ ডেস্ক
প্রকাশিত জানুয়ারি ২৮, ২০২৫
বান্দরবানে সেনাবাহিনীর বিশেষ অভিযানে কেএনএফ এর দুই সন্ত্রাসী আটক

ঢাকা, ২৭ জানুয়ারি ২০২৫ (সোমবার): আজ (২৭ জানুয়ারি ২০২৫) সকাল ০৬৩০ ঘটিকায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বান্দরবানের রুমা উপজেলার কেপলংপাড়া এলাকায় বাংলাদেশ সেনাবাহিনীর একটি অপারেশন দল কেএনএফ এর বিরুদ্ধে বিশেষ অভিযান পরিচালনা করে। অপারেশন দলটি কেপলংপাড়া এলাকায় কেএনএফ সন্ত্রাসীদের একটি গোপন আস্তানা ঘেরাও করে অভিযান পরিচালনা করে। ঘটনাস্থল থেকে পালিয়ে যাবার সময় অপারেশন দলটি ভান মুন লম বম (৪২) এবং ফিলিপ খিয়াং (৩৬) নামক ০২ জন কেএনএফ সন্ত্রাসীকে আটক করে। জানা যায়, আটককৃত কেএনএফ সন্ত্রাসীরা পার্বত্য চট্টগ্রামে সাধারণ জনগণের বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনার পাশাপাশি বিভিন্ন সময়ে আইনশৃঙ্খলা বাহিনীর বিরুদ্ধেও সশস্ত্র কার্যকলাপে সক্রিয়ভাবে অংশগ্রহণ করে।

উল্লেখ্য যে, বান্দরবানের রুমা উপজেলার বিভিন্ন এলাকায় সাধারণ জনগণের নিরাপত্তা নিশ্চিতকল্পে কেএনএফ সন্ত্রাসীদের বিরুদ্ধে বাংলাদেশ সেনাবাহিনী দীর্ঘদিন যাবৎ এ অভিযান পরিচালনা করছে।

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930