• ৬ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ , ২১শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ , ২৬শে জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি
আগুনবেলা

বাংলাদেশ সেনাবাহিনীর আর্টিলারি রেজিমেন্ট এবং আর্মি মেডিকেল কোরের রিক্রুট ব্যাচ- ২০২৪ এর সেনাবাহিনী প্রধান কুচকাওয়াজ অনুষ্ঠিত

নিউজ ডেস্ক
প্রকাশিত নভেম্বর ৭, ২০২৪
বাংলাদেশ সেনাবাহিনীর আর্টিলারি রেজিমেন্ট এবং আর্মি মেডিকেল কোরের রিক্রুট ব্যাচ- ২০২৪ এর সেনাবাহিনী প্রধান কুচকাওয়াজ অনুষ্ঠিত

Oplus_131072

বুধবার, ০৬ নভেম্বর ২০২৪ বাংলাদেশ সেনাবাহিনীর আর্টিলারি রেজিমেন্ট এবং আর্মি মেডিকেল কোরের রিক্রুট ব্যাচ-২০২৪ এর সেনাবাহিনী প্রধান কুচকাওয়াজ অনুষ্ঠান যথাক্রমে আর্টিলারি সেন্টার এন্ড স্কুল (এসিএন্ডএস), হালিশহর ও আর্মি মেডিকেল কোর সেন্টার এন্ড স্কুল (এএমসিসিএন্ডএস), ঘাটাইল এ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানদ্বয়ে প্রধান অতিথি হিসেবে যথাক্রমে মেজর জেনারেল আবুল কালাম মোহাম্মদ জিয়াউর রহমান, বিএসপি, এনডিসি, পিএসসি, চেয়ারম্যান বেপজা এবং মেজর জেনারেল হুসাইন মুহাম্মদ মাসীহুর রহমান, এসজিপি, এসপিপি, এনডিসি, এএফডব্লিউসি পিএসসি, জেনারেল অফিসার কমান্ডিং (জিওসি) ১৯ পদাতিক ডিভিশন ও এরিয়া কমান্ডার ঘাটাইল এরিয়া উপস্থিত থেকে কুচকাওয়াজ পরিদর্শন ও অভিবাদন গ্রহণ করেন।

আজকের এই নান্দনিক ও চৌকষ প্যারেডের মাধ্যমে বর্ণিত আর্টিলারি রেজিমেন্ট এবং আর্মি মেডিকেল কোরের সৈনিকবৃন্দ বাংলাদেশ সেনাবাহিনীতে নবীন সৈনিক হিসেবে যোগদান করলো। অনুষ্ঠানদ্বয়ে প্রধান অতিথিগণ বাংলাদেশ সেনাবাহিনীর গৌরবোজ্জ্বল ঐতিহ্য ও দেশমাতৃকার সেবায় এ বাহিনীর অবদানের কথা উল্লেখ করার পাশাপাশি আধুনিক ও যুগোপযোগী প্রশিক্ষণের মাধ্যমে দক্ষতা অর্জন করে একবিংশ শতাব্দীর কঠিন চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত থাকার জন্য নবীন সৈনিকদের প্রতি আহবান জানান। সেইসাথে দেশমাতৃকার সেবায় নিজেকে আত্মনিয়োগ করতে নবীন সৈনিকদের উদ্বুদ্ধ করেন।

অনুষ্ঠানদ্বয়ে বাংলাদেশ সেনাবাহিনীর উর্ধ্বতন সামরিক ও অসামরিক কর্মকর্তাবৃন্দ, জেসিও, অন্যান্য পদবীর সৈনিকবৃন্দ ও আমন্ত্রিত অতিথিবৃন্দ এবং প্রশিক্ষণ সম্পন্নকারী রিক্রুটগণের পরিবারের সদস্যবৃন্দ উপস্থিত থেকে মনোজ্ঞ কুচকাওয়াজ উপভোগ করেন।

November 2026
S S M T W T F
 123456
78910111213
14151617181920
21222324252627
282930