• ৬ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ , ২১শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ , ২৬শে জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি
আগুনবেলা

বাংলাদেশ বিমান বাহিনী ঘাঁটি বাশারের সম্মানিত এয়ার অধিনায়ক কর্তৃক ফেনী জেলার ছাগলনাইয়া উপজেলার দুর্গাপুর ইউনিয়নের বন্যা পরবর্তী নির্মাণ, পুনর্বাসন ও সংস্কার কাজের অগ্রগতি পরিদর্শন

নিউজ ডেস্ক
প্রকাশিত অক্টোবর ২৬, ২০২৪
বাংলাদেশ বিমান বাহিনী ঘাঁটি বাশারের সম্মানিত এয়ার অধিনায়ক কর্তৃক ফেনী জেলার ছাগলনাইয়া উপজেলার দুর্গাপুর ইউনিয়নের বন্যা পরবর্তী নির্মাণ, পুনর্বাসন ও সংস্কার কাজের অগ্রগতি পরিদর্শন

২৬ অক্টোবর ২০২৪ তারিখে বাংলাদেশ বিমান বাহিনী ঘাঁটি বাশারের সম্মানিত এয়ার অধিনায়ক এয়ার ভাইস মার্শাল মোহাম্মদ খায়ের উল আফসার, জিইউপি, এনডিসি, পিএসসি উল্লিখিত বন্যা পরবর্তী পুনর্বাসন, নির্মাণ ও সংস্কারমূলক কাজসমূহ পরিদর্শনের অংশ হিসেবে ফেনী জেলার ছাগলনাইয়া উপজেলায় গমন করেন। তিনি প্রথমে ছাগলনাইয়া উপজেলার হাবিব উল্ল্যাহ খান উচ্চ বিদ্যালয়ের জন্য চার তলা ভিত-বিশিষ্ট দু’তলা নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন ও বৃক্ষ রোপন করেন। এ অনুষ্ঠানে বিমান বাহিনী ঘাঁটি বাশারের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দসহ ছাগলনাইয়া উপজেলার নির্বাহী কর্মকর্তা, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা, বিভিন্ন বিদ্যালয়ের প্রধান শিক্ষক-শিক্ষিকাগণ ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। এরপর এয়ার অধিনায়ক উক্ত এলাকায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও স্থাপনায় চলমান বিভিন্ন কাজের অগ্রগতি পরিদর্শন এবং প্রয়োজনীয় দিক-নির্দেশনা প্রদান করেন।

উল্লেখ্য যে, এ কাজগুলোর মধ্যে অগ্রাধিকার ভিত্তিতে পুনর্বাসন, নির্মাণ ও সংস্কারমূলক কাজ চলমান রয়েছে। বাংলাদেশ বিমান বাহিনী ঘাঁটি বাশার কর্তৃক উক্ত কাজসমূহ সুসম্পন্ন করার জন্য নিয়মিত তদারকি করা হচ্ছে।

November 2026
S S M T W T F
 123456
78910111213
14151617181920
21222324252627
282930