• ৬ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ , ২১শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ , ২৬শে জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি
আগুনবেলা

বাংলাদেশ বিমান বাহিনীর ১১তম এভিয়েশন সুপারভিশন এন্ড ম্যানেজমেন্ট কোর্স এর সনদপত্র বিতরণ

নিউজ ডেস্ক
প্রকাশিত অক্টোবর ২২, ২০২৪
বাংলাদেশ বিমান বাহিনীর ১১তম এভিয়েশন সুপারভিশন এন্ড ম্যানেজমেন্ট কোর্স এর সনদপত্র বিতরণ

বাংলাদেশ বিমান বাহিনীর ১১তম এভিয়েশন সুপারভিশন এন্ড ম্যানেজমেন্ট কোর্স এর সনদপত্র বিতরণ অনুষ্ঠান ২২ অক্টোবর ২০২৪ (মঙ্গলবার) উড্ডয়ন শাখা, বিমান বাহিনী ঘাঁটি কুর্মিটোলায় অনুষ্ঠিত হয়। এয়ার অধিনায়ক মোঃ মোস্তফা মাহমুদ সিদ্দিক, জিইউপি, এনডিসি, এএফডব্লিউসি, এসিএসসি, পিএসসি উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রশিক্ষণার্থী কর্মকর্তাদের মাঝে সনদপত্র বিতরণ করেন। বাংলাদেশ বিমান বাহিনীর ১৭ জন কর্মকর্তা উক্ত প্রশিক্ষণে অংশগ্রহণ করেন ।

প্রধান অতিথি কোর্সে অংশগ্রহণকারী কর্মকর্তাদের নিরাপদ উড্ডয়নের গুরুত্ব ও ভূমিকা স্মরণ করিয়ে দেন । তিনি প্রত্যেক কর্মকর্তাকে নেতৃত্বের গুণাবলী রপ্ত করার আহবান জানান এবং জনগণের কষ্টার্জিত বিনিয়োগের যথাযথ ব্যবহার নিশ্চিত করার উপর গুরুত্বারোপ করেন।

উড্ডয়ন শাখা, বিমান বাহিনী ঘাঁটি কুর্মিটোলার সার্বিক তত্ত্বাবধানে ১৬ দিনব্যাপি এই কোর্সে বিমান সদর ও বিমান বাহিনী ঘাঁটি কুর্মিটোলার উচ্চপদস্থ কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

November 2026
S S M T W T F
 123456
78910111213
14151617181920
21222324252627
282930