• ১৯শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ , ৪ঠা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ , ৮ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি
আগুনবেলা

প্রধানমন্ত্রী তারেক রহমানের জনবান্ধব ও রাষ্ট্র পরিচালনামূলক গুরুত্বপূর্ণ নির্দেশনা

নিউজ ডেস্ক
প্রকাশিত মার্চ ৩, ২০২৬
প্রধানমন্ত্রী তারেক রহমানের জনবান্ধব ও রাষ্ট্র পরিচালনামূলক গুরুত্বপূর্ণ নির্দেশনা

রাজধানীজুড়ে নিজের ছবি সম্বলিত ব্যানার ও বিলবোর্ড অপসারণের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার (৩ মার্চ) সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে এই নির্দেশনা প্রদান করেন তিনি। এছাড়া, রাজধানীর ট্রাফিক ব্যবস্থার উন্নয়ন এবং উপকূলীয় নিরাপত্তা জোরদারেও তিনি গুরুত্বপূর্ণ নির্দেশনা দিয়েছেন।
প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন বিষয়টি নিশ্চিত করেছেন।

মঙ্গলবার সকালে গুলশানের বাসা থেকে বের হওয়ার সময় হাতিরঝিলে পুলিশ প্লাজার সামনে নিজের ছবি সম্বলিত একটি ব্যানার দেখতে পেয়ে তা দ্রুত অপসারণের নির্দেশ দেন প্রধানমন্ত্রী। তাৎক্ষণিকভাবে সেটি সরিয়ে ফেলা হয়। এছাড়া, রাজধানীর বিভিন্ন স্থানে বিভিন্ন কোম্পানির সৌজন্যে প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়ে যেসব বিলবোর্ড ও বিজ্ঞাপন প্রদর্শিত হচ্ছে, সেগুলোও দ্রুত অপসারণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দেয়া হয়েছে। এর আগে বিজয় সরণীতেও একইভাবে এলইডি পর্দায় প্রদর্শিত অভিনন্দন বার্তা অপসারণের নির্দেশ দিয়েছিলেন তিনি।

রাজধানীর ট্রাফিক পরিস্থিতি নিয়ে এদিন প্রধানমন্ত্রীর কাছে একটি প্রতিবেদন উপস্থাপন করা হয়। প্রতিবেদনে উল্লেখ করা হয় যে, প্রধানমন্ত্রীসহ রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিরা (ভিভিআইপি) প্রটোকল কমিয়ে ট্রাফিক সিগন্যাল মেনে চলায় রাজধানীর সড়কে যানবাহনের গতি বৃদ্ধি পেয়েছে।

অতিরিক্ত প্রেস সচিব জানান, আগে যেখানে যানবাহনের গড় গতি ছিল ঘণ্টায় ৪ দশমিক ৫ কিলোমিটার—যা পায়ে হাঁটা গতির সমান—সেখানে প্রধানমন্ত্রীর ব্যক্তিগত উদ্যোগে ভিভিআইপি প্রটোকল সীমিত করায় এবং ট্রাফিক আইন কঠোরভাবে মেনে চলায় যানবাহনের গতি ১ কিলোমিটার বৃদ্ধি পেয়েছে।

মঙ্গলবার সচিবালয়ে অফিস চলাকালীন কোস্ট গার্ড মহাপরিচালক রিয়ার এডমিরাল জিয়াউল হক প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন। এ সময় প্রধানমন্ত্রী উপকূলীয় ও বঙ্গোপসাগর এলাকায় জলদস্যুতা, ডাকাতি ও অবৈধ পাচার রোধে নিয়মিত টহল বাড়ানোর নির্দেশ দেন। এছাড়া বঙ্গোপসাগরে মৎস্য সম্পদ রক্ষা এবং জেলেদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণেরও তাগিদ দেন তিনি।

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930