• ১৯শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ , ৪ঠা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ , ৮ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি
আগুনবেলা

প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের কেন্দ্রীয় প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ

নিউজ ডেস্ক
প্রকাশিত এপ্রিল ২, ২০২৬
প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের কেন্দ্রীয় প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান-এর সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের কেন্দ্রীয় কমিটির একটি প্রতিনিধিদল। আজ বৃহস্পতিবার (২ এপ্রিল) দুপুরে সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়।

সাক্ষাৎকালে প্রতিনিধিদলের সদস্যরা প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান। বৈঠকে দেশের বর্তমান সাম্প্রদায়িক সম্প্রীতি, হিন্দু ধর্মাবলম্বীদের সার্বিক নিরাপত্তা এবং আসন্ন ধর্মীয় উৎসবগুলো শান্তিপূর্ণভাবে উদযাপনের বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930