অত্যন্ত আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে শেরপুর পুলিশ লাইন্স একাডেমি ফর ক্রিয়েটিভ এডুকেশন (প্লেস)-এর ১১তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে।
বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) বেলা ১২ ঘটিকায় প্লেসের অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কোমলমতি শিক্ষার্থীদের সাথে নিয়ে ১১তম প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটেন শেরপুর জেলার সম্মানিত পুলিশ সুপার ও ‘প্লেস’-এর সভাপতি জনাব মোঃ কামরুল ইসলাম।
এ সময় শেরপুরে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) জনাব মোঃ মিজানুর রহমান ভূঁয়া, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল)জনাব নাসরিন আক্তার, প্লেসের সম্মানিত শিক্ষকমন্ডলী ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।