• ২৩শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ , ৮ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ , ১২ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি
আগুনবেলা

পানছড়ি বাজার উচ্চ বিদ্যালয়ে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

নিউজ ডেস্ক
প্রকাশিত আগস্ট ১, ২০২৫
পানছড়ি বাজার উচ্চ বিদ্যালয়ে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

আরিফুল ইসলাম মহিন, খাগড়াছড়ি প্রতিনিধি:

পানছড়ি বাজার উচ্চ বিদ্যালয়ের এসএসসি ২০২৫ সালের জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও দশম শ্রেণির শিক্ষার্থীদের অভিভাবকদের অংশগ্রহণে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৩০ জুলাই) বিকেল ৩টায় বিদ্যালয়ের হলরুমে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি শাহেদুল হোসেন সুমন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক অলি আহম্মেদ। এছাড়াও বক্তব্য রাখেন এডহক কমিটির শিক্ষক প্রতিনিধি আবুল কাশেম, অভিভাবক প্রতিনিধি তোফাজ্জল হোসেন, সিনিয়র শিক্ষক অনুপ দত্ত তালুকদার ও বিশ্বময় চাকমা।

অনুষ্ঠানে বক্তারা শিক্ষার্থীদের সাফল্যের প্রশংসা করে বলেন, ভবিষ্যতেও যেন এ ধারাবাহিকতা বজায় থাকে, সে লক্ষ্যে বিদ্যালয় কর্তৃপক্ষ, শিক্ষক ও অভিভাবকদের আরও আন্তরিক হতে হবে।

সভাপতির বক্তব্যে শাহেদুল হোসেন সুমন বলেন, “বিদ্যালয়ের সার্বিক উন্নয়ন ও শিক্ষার মানোন্নয়নে সকল পক্ষের সমন্বিত প্রচেষ্টা অপরিহার্য।”

পরে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের প্রত্যেককে ২,০০০ টাকা করে আর্থিক উপহার প্রদান করেন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি।

অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবকসহ নানা শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930