• ৬ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ , ২১শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ , ২৬শে জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি
আগুনবেলা

পরিবেশ উপদেষ্টার নির্দেশে গাজীপুরে যৌথ অভিযানে ৫০ কোটি টাকা বাজার মূল্যের ৬ একর বনভূমি জবরদখলমুক্ত।

নিউজ ডেস্ক
প্রকাশিত অক্টোবর ২৩, ২০২৪
পরিবেশ উপদেষ্টার নির্দেশে গাজীপুরে যৌথ অভিযানে ৫০ কোটি টাকা বাজার মূল্যের ৬ একর বনভূমি জবরদখলমুক্ত।


পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানের নির্দেশে আজ বন বিভাগ একটি উচ্ছেদ অভিযান পরিচালনা করে। অভিযানের মাধ্যমে গাজীপুর জেলার কালিয়াকৈর উপজেলার কালিয়াকৈর রেঞ্জাধীন চন্দ্রা বিটের বনভূমি দুই শতাধিক নির্মাণাধীন ও সদ্য নির্মিত ঘর-বাড়ি উচ্ছেদ করা হয়। এতে প্রায় ৬ একর বনভূমি জবরদখলমুক্ত করা হয়েছে। জবরদখলমুক্ত হওয়া ভূমির বাজারমূল্য আনুমানিক ৫০ কোটি টাকা।

সেনাবাহিনী, র‍্যাব, বন বিভাগ ও পুলিশ এ অভিযানে অংশ নেয়। গাজীপুর জেলার কালিয়াকৈর উপজেলার পূর্ব চান্দরা মৌজায় এ অভিযান হয়। জেলা প্রশাসন ও উপজেলা নির্বাহী অফিসার, কালিয়াকৈর এ অভিযান পরিচালনার তত্ত্বাবধানে ছিলেন।
বন, বনভূমি, বন্যপ্রাণী ও জীববৈচিত্র্য রক্ষার স্বার্থে বন অপরাধ ও জবরদখল প্রতিরোধের নিমিত্তে শুরু হওয়া এ যৌথ অভিযান চলমান থাকবে।

November 2026
S S M T W T F
 123456
78910111213
14151617181920
21222324252627
282930