• ৪ঠা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ , ২০শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ২১শে সফর, ১৪৪৮ হিজরি
আগুনবেলা

পরিকল্পনা উপদেষ্টার সাথে বাংলাদেশে নিযুক্ত ইউএনডিপি আবাসিক প্রতিনিধির সাক্ষাৎ উদ্ভাবনী প্রকল্প গ্রহণের আহবান

নিউজ ডেস্ক
প্রকাশিত আগস্ট ২৫, ২০২৪
পরিকল্পনা উপদেষ্টার সাথে বাংলাদেশে নিযুক্ত ইউএনডিপি আবাসিক প্রতিনিধির সাক্ষাৎ উদ্ভাবনী প্রকল্প গ্রহণের আহবান

পরিকল্পনা মন্ত্রণালয় এবং শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ বলেছেন, আমরা মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোলস অর্জনে যেমন সফলতা পেয়েছি তেমনি সাসটেইনেবল ডেভেলপমেন্ট গোলস (এসডিজি) অর্জনেও সফল হতে চাই। কর্মসংস্থান সৃষ্টি এবং দারিদ্র্য বিমোচনের গতি ত্বরান্বিত করতে চাই। এজন্য জাতিসংঘ উন্নয়ন তহবিল (ইউএনডিপি) কে বিভিন্ন উদ্ভাবনী প্রকল্প নিয়ে এগিয়ে আসার আহবান জানাই।

আজ শেরে বাংলা নগরে পরিকল্পনা মন্ত্রণালয়ে তাঁর অফিস কক্ষে বাংলাদেশে নিযুক্ত ইউএনডিপি-র আবাসিক প্রতিনিধি স্টেফান লিলার সৌজন্য সাক্ষাৎ করতে আসলে তিনি এ আহবান জানান।

ইউএনডিপি-র আবাসিক প্রতিনিধি স্টেফান লিলার বলেন, আমরা দারিদ্র্য বিমোচন, সুশাসন, জলবায়ু পরিবর্তন, নির্বাচন, পোশাক শিল্প ইত্যাদি ক্ষেত্রে বিভিন্ন প্রকল্প বাস্তবায়নে কাজ করছি। সামনের দিনগুলোতে এসকল কার্যক্রম অব্যাহত থাকবে।

August 2026
S S M T W T F
1234567
891011121314
15161718192021
22232425262728
293031