• ২৫শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ , ১১ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ , ১০ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি
আগুনবেলা

ঢাকা ইন্টারন্যাশনাল ট্যুরিজম ফেয়ারে ওমরাহ ও রিসোর্ট সেবায় বিশেষ ছাড় দিচ্ছে করম আল হেজাজ গ্রুপ

নিউজ ডেস্ক
প্রকাশিত এপ্রিল ১২, ২০২৬
ঢাকা ইন্টারন্যাশনাল ট্যুরিজম ফেয়ারে ওমরাহ ও রিসোর্ট সেবায় বিশেষ ছাড় দিচ্ছে করম আল হেজাজ গ্রুপ

রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে আয়োজিত ‘ঢাকা ইন্টারন্যাশনাল ট্যুরিজম ফেয়ার ২০২৬’-এ ওমরাহ যাত্রী ও পর্যটকদের জন্য আকর্ষণীয় অফার নিয়ে অংশ নিয়েছে করম আল হেজাজ হোটেল গ্রুপ এবং রয়্যাল বিচ রিসোর্ট। মেলার গ্র্যান্ড বলরুমে অবস্থিত প্রতিষ্ঠানটির স্টলে ওমরাহ আবাসন ও পর্যটন সেবায় বিশেষ ছাড়ের ঘোষণা দেওয়া হয়েছে।

মেলায় অংশগ্রহণ সম্পর্কে প্রতিষ্ঠানের সিইও জনাব মোহাম্মদ সালামতুল্লাহ জানান, তারা মূলত দুটি বিশেষ সেবা নিয়ে এবারের মেলায় এসেছেন। একটি হলো কক্সবাজারের সুগন্ধা পয়েন্টে অবস্থিত ‘রয়্যাল বিচ রিসোর্ট’ এবং অন্যটি সৌদি আরবের মদিনায় অবস্থিত ‘করম আল হেজাজ হোটেল গ্রুপ’। ওমরাহ পালনকারীদের জন্য করম আল হেজাজ গ্রুপ দীর্ঘ বছর ধরে বিশ্বস্ততার সাথে আবাসন সেবা দিয়ে আসছে। বর্তমানে মদিনায় তাদের মোট পাঁচটি হোটেলের অফার মেলায় প্রদর্শন করা হচ্ছে।

​সিইও আরও জানান, মেলা উপলক্ষে কক্সবাজারের

রয়্যাল বিচ রিসোর্টে পর্যটকদের জন্য ৫০ শতাংশ ডিসকাউন্ট প্রদান করা হচ্ছে। এছাড়া ওমরাহ সেবার ক্ষেত্রে মেলাটি মূলত বিটুবি (B2B) বা এজেন্সি টু এজেন্সি সেবার ওপর গুরুত্ব দিচ্ছে। বাংলাদেশের ওমরাহ অপারেটর এবং এজেন্সি মালিকরা সরাসরি তাদের সাথে যোগাযোগের মাধ্যমে বিশেষ ডিসকাউন্টে মদিনায় হোটেল বুকিং করতে পারবেন।

​ওমরাহ প্যাকেজের বিষয়ে তিনি স্পষ্ট করেন যে, বর্তমান নিয়ম অনুযায়ী জুন মাস পর্যন্ত ওমরাহ বন্ধ রয়েছে। জুন মাসে পুনরায় ওমরাহ চালু হলে এয়ারলাইন্স ভাড়ার ওপর ভিত্তি করে পূর্ণাঙ্গ প্যাকেজ ঘোষণা করা হবে। তবে আগ্রহীরা এখন থেকেই আগাম হোটেল ফেয়ার সম্পর্কে ধারণা নিতে পারছেন।

​মেলা পরবর্তী সময়ে যেকোনো প্রয়োজনে বা বুকিংয়ের জন্য গ্রাহক ও এজেন্সিগুলোকে বায়তুল খায়ের অফিসে যোগাযোগ করার জন্য অনুরোধ

জানানো হয়েছে। ওমরাহ যাত্রী ও পর্যটকদের উন্নত সেবা নিশ্চিত করাই তাদের মূল লক্ষ্য বলে প্রতিষ্ঠানের পক্ষ থেকে জানানো হয়।

June 2026
S S M T W T F
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930