• ২৬শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ , ১১ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৫ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি
আগুনবেলা

‎নদীর তীর রক্ষা কাজে অনিয়ম হলে ঠিকাদারি প্রতিষ্ঠানকে ব্ল্যাকলিস্টেড করা হবে—পানিসম্পদ মন্ত্রী‎‎পানিসম্পদ মন্ত্রী মোঃ শহীদউদ্দীন চৌধুরী

নিউজ ডেস্ক
প্রকাশিত সেপ্টেম্বর ২৫, ২০২৬
‎নদীর তীর রক্ষা কাজে অনিয়ম হলে ঠিকাদারি প্রতিষ্ঠানকে ব্ল্যাকলিস্টেড করা হবে—পানিসম্পদ মন্ত্রী‎‎পানিসম্পদ মন্ত্রী মোঃ শহীদউদ্দীন চৌধুরী

‎
এ্যানি এমপি বলেছেন, সততা বজায় রেখে নির্দিষ্ট সময়ের মধ্যে নদীর তীর রক্ষা কাজ সম্পন্ন করতে হবে। নির্দিষ্ট সময়ের মধ্যে কাজ শেষ না হলে কিংবা প্রকল্পের কাজে কোনো অনিয়ম পরিলক্ষিত হলে টেন্ডার বাতিলসহ সংশ্লিষ্ট ঠিকাদারি প্রতিষ্ঠানকে ব্ল্যাকলিস্টেড করা হবে। এছাড়া প্রকল্পের কাজে কোনোরকম অনিয়ম-দুর্নীতি না হয় সে বিষয়ে পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তা-কর্মচারী ও সংশ্লিষ্টদের সজাগ থাকার আহ্বান জানান তিনি।
‎
‎আজ লক্ষ্মীপুরের ভবানীগঞ্জ ইউনিয়নের পিয়ারাপুর শহীদ মাজহারুল মুনির উচ্চ বিদ্যালয়ে বাংলাদেশ সাসটেইনেবল রিকভারি ইমার্জেন্সি প্রিপারডনেস অ্যান্ড রেসপন্স প্রজেক্টের আওতায় তীর প্রতিরক্ষা কাজের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন মন্ত্রী।
‎
‎শহীদউদ্দীন চৌধুরী বলেন, রহমতখালী ও ওয়াপদা খালের পানির চাপ এবং তীরভাঙনে দীর্ঘদিন ধরে এলাকার মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছেন। বর্ষা ও বন্যার সময় জলাবদ্ধতার কারণে বাড়িঘর ও উঠানে পানি জমে যায়। এ সমস্যা সমাধানে স্যান্ড-সিমেন্ট-জিওব্যাগ পদ্ধতিতে তীর সংরক্ষণের কাজ শুরু হয়েছে। তিনি বলেন, বালু ও সিমেন্ট দিয়ে তৈরি জিওব্যাগ খালের পাড়ে নিচ থেকে ওপর পর্যন্ত স্থাপন করা হবে। পানির চাপ মোকাবিলায় এ প্রযুক্তি কার্যকর ভূমিকা রাখবে। ফলে আগামী ২০ থেকে ৩০ বছর এলাকার মানুষ ভাঙন থেকে সুরক্ষা পাবেন বলে আশা প্রকাশ করেন তিনি।
‎
‎পানিসম্পদ মন্ত্রী বলেন, বিশ্বব্যাংকের সঙ্গে আলোচনার পর মান্দারী ও দিঘলী থেকে মজুচৌধুরীর হাট পর্যন্ত প্রয়োজনীয় এলাকায় ব্লক দিয়ে স্থায়ী তীর সংরক্ষণের জন্য ৩০০ কোটি টাকার নতুন প্রকল্প নেওয়া হয়েছে। এ প্রকল্পের কাজ সহসাই শুরু হওয়ার আশাবাদ ব্যক্ত করেন মন্ত্রী।
‎
‎রাজনৈতিক প্রসঙ্গে মন্ত্রী বলেন, বিরোধী রাজনৈতিক শক্তির বক্তব্য ও কর্মকাণ্ডের মধ্যে অসঙ্গতি রয়েছে। তিনি অভিযোগ করেন বাইরে গিয়ে সরকারের বিরুদ্ধে অসভ্য ভাষায় বক্তব্য দেওয়া হচ্ছে। একই সঙ্গে সামাজিক ও নারী ঘটিত বিভিন্ন ঘটনায় জড়িয়ে পড়ার অভিযোগ তুলে তিনি বিরোধী রাজনৈতিক শক্তির সমালোচনা করেন।
‎
‎অনুষ্ঠানে পানি উন্নয়ন বোর্ডের বি-স্ট্রং প্রকল্পের পরিচালক মোহাম্মদ সামিউল হক, ফেনী সার্কেলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী নাহিদ উজ জামান খানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এ ছাড়াও জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট হাসিবুর রহমান, বাফুফের সহসভাপতি ওয়াহিদ উদ্দিন চৌধুরী হ্যাপিসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
‎
‎

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930