• ২৫শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ , ১১ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ , ১০ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি
আগুনবেলা

দেশবাসীকে পহেলা বৈশাখ ও বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন গ্রীণহাট রিয়েল এস্টেট-এর চেয়ারম্যান মোঃ সোহাগ হোসাইন

নিউজ ডেস্ক
প্রকাশিত এপ্রিল ১৪, ২০২৬
দেশবাসীকে পহেলা বৈশাখ ও বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন গ্রীণহাট রিয়েল এস্টেট-এর চেয়ারম্যান মোঃ সোহাগ হোসাইন

বাঙালির প্রাণের উৎসব পহেলা বৈশাখ ও বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে দেশবাসী ও প্রবাসী বাংলাদেশীদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন গ্রীণহাট রিয়েল এস্টেট-এর চেয়ারম্যান মোঃ সোহাগ হোসাইন। এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, “পহেলা বৈশাখ আমাদের জাতিসত্তার অবিচ্ছেদ্য অংশ। নতুন বছর মানেই নতুন স্বপ্ন এবং নতুন পথচলা। ১৪৩২-এর সকল গ্লানি ও জরাজীর্ণতাকে পেছনে ফেলে নতুন বছরে আমরা এক সুন্দর, সমৃদ্ধ ও পরিকল্পিত আগামীর পথে এগিয়ে যাবো—এটাই আমাদের প্রত্যাশা।”

আবাসন খাতের উন্নয়ন প্রসঙ্গে তিনি উল্লেখ করেন, “গ্রীণহাট রিয়েল এস্টেট সবসময় মানুষের জন্য নিরাপদ ও আধুনিক আবাসন নিশ্চিত করতে কাজ করে যাচ্ছে। নতুন বছরে আমাদের এই অঙ্গীকার আরও দৃঢ় হবে। আমরা চাই প্রতিটি নাগরিকের জন্য একটি নিশ্চিত ও সবুজে ঘেরা সুন্দর নীড় গড়ে তুলতে।”

মোঃ সোহাগ হোসাইন নতুন বছরে সকল গ্রাহক, অংশীদার ও শুভানুধ্যায়ীদের সুখ, শান্তি ও ব্যবসায়িক সমৃদ্ধি কামনা করেন এবং সকলকে সম্প্রীতির সাথে নববর্ষ উদযাপনের আহ্বান জানান।

June 2026
S S M T W T F
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930