• ২রা নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৭ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ , ২২শে জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি
আগুনবেলা

দুদক এনফোর্সমেন্ট ইউনিট হতে ২টি অভিযোগের বিষয়ে এনফোর্সমেন্ট অভিযান পরিচালনা করা হয়।

নিউজ ডেস্ক
প্রকাশিত আগস্ট ২০, ২০২৫
দুদক এনফোর্সমেন্ট ইউনিট হতে ২টি অভিযোগের বিষয়ে এনফোর্সমেন্ট অভিযান পরিচালনা করা হয়।

দুদক এনফোর্সমেন্ট ইউনিট হতে আজ (২০-০৮-২০২৫ খ্রি.) ২টি অভিযোগের বিষয়ে এনফোর্সমেন্ট অভিযান পরিচালনা করা হয়।

অভিযান ০১:
রাজবাড়ী সদর হাসপাতালে চিকিৎসাসেবা প্রদানে হয়রানি ও নানাবিধ অনিয়মের অভিযোগের প্রেক্ষিতে দুর্নীতি দমন কমিশন, সমন্বিত জেলা কার্যালয়, ফরিদপুর কর্তৃক গত ১৫-০৫-২০২৫ খ্রি. তারিখে পরিচালিত অভিযানের ফলোআপ হিসেবে আজ একটি এনফোর্সমেন্ট অভিযান পরিচালিত হয়। অভিযানকালে হাসপাতালের বহিঃবিভাগ, জরুরি বিভাগ, সার্জারি বিভাগসহ বিভিন্ন ওয়ার্ড পরিদর্শন করে সেবার মান, রোগীদের ডায়েট চার্ট অনুযায়ী খাবার সরবরাহ এবং সামগ্রিক পরিষ্কার-পরিচ্ছন্নতা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হয়। রেকর্ডপত্র পর্যালোচনা ও রোগীদের সাথে আলাপচারিতায় প্রতীয়মান হয় যে ১০০ শয্যার বিপরীতে ভর্তি রয়েছে ২৬১ জন রোগী, যার ফলে চিকিৎসকের ঘাটতি প্রকট আকার ধারণ করেছে। এছাড়া, হাসপাতালের ওয়াশরুমগুলো অপরিচ্ছন্ন এবং অধিকাংশ ভর্তি রোগী নিয়মিত খাবার পান না। প্রতিদিন গড়ে ২৫০ -এর অধিক রোগী ভর্তি থাকলেও সর্বোচ্চ ১০০ জন রোগীকে খাবার সরবরাহ করা হয় মর্মে তথ্য পাওয়া যায়। এছাড়া, হাসপাতালের ওষুধের স্টক ও স্টক রেজিস্টার পর্যালোচনা করা হয়। দৈবচয়ন ভিত্তিতে যাচাইকালে স্টক রেজিস্টারের সাথে বাস্তব মজুদের ঘাটতি লক্ষ্য করা যায়। অভিযানকালে হাসপাতালের তত্ত্বাবধায়ককে চিকিৎসা সেবার মান উন্নয়ন, নিয়মিত খাবার সরবরাহ নিশ্চিতকরণ, হাসপাতালের পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখা এবং ওষুধ সংরক্ষণ ও সরবরাহে যথাযথ নজরদারি অবলম্বনের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের পরামর্শ প্রদান করা হয়। অভিযানকালে প্রাপ্ত তথ্যাবলির প্রেক্ষিতে পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নিমিত্ত কমিশন বরাবর বিস্তারিত প্রতিবেদন দাখিল করা হবে।

অভিযান ০২:
কুমিল্লা সদর দক্ষিণ উপজেলায় অস্তিত্বহীন ভুয়া মিনি স্টেডিয়াম নির্মাণ দেখিয়ে সরকারি অর্থ আত্মসাতসহ নানাবিধ অনিয়মের অভিযোগের প্রেক্ষিতে দুর্নীতি দমন কমিশন, সমন্বিত জেলা কার্যালয়, কুমিল্লা হতে অপর একটি এনফোর্সমেন্ট অভিযান পরিচালনা করা হয়। অভিযানের শুরুতে টিম উপজেলা নির্বাহী কর্মকর্তার সাথে উপজেলা মিনি স্টেডিয়াম নির্মাণ সংক্রান্ত বিষয়ে আলোচনা করে এবং প্রয়োজনীয় রেকর্ডপত্র সংগ্রহ করে। পরবর্তীতে টিম সরেজমিনে মিনি স্টেডিয়াম পরিদর্শন করে। অভিযোগের বিষয়ে প্রাসঙ্গিক রেকর্ডপত্র/তথ্যাদি দ্রুতই টিমকে সরবরাহ করা হবে বলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আশ্বস্ত করেন। তবে প্রাথমিক বক্তব্যসমূহের পর্যালোচনায় অভিযোগের প্রাথমিক সত্যতা রয়েছে মর্মে টিমের নিকট প্রতীয়মান হয়েছে। সংশ্লিষ্ট রেকর্ডপত্র সংগ্রহপূর্বক পূর্ণাঙ্গরূপে পর্যালোচনা শেষে টিম কমিশন বরাবর বিস্তারিত প্রতিবেদন দাখিল করবে।

November 2026
S S M T W T F
 123456
78910111213
14151617181920
21222324252627
282930