ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্যদের শপথ গ্রহণ
ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্যদের শপথ গ্রহণ
নিউজ ডেস্ক
প্রকাশিত মে ৩, ২০২৬
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমান, এমপি-এর উপস্থিতিতে ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসনে নবনির্বাচিত সংসদ সদস্যরা আজ শপথ গ্রহণ করেছেন।
আজ রবিবার রাত ৯টায় জাতীয় সংসদ ভবনের শপথ কক্ষে এক জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে এই শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়। নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথবাক্য পাঠ করান মাননীয় স্পিকার মেজর (অব:) হাফিজ উদ্দিন আহমেদ, বীর বিক্রম।
শপথ গ্রহণ অনুষ্ঠানটি পবিত্র কোরআন তিলাওয়াতের মাধ্যমে শুরু হয়। শপথবাক্য পাঠ শেষে নবনির্বাচিত সংসদ সদস্যরা প্রথা অনুযায়ী শপথ বইয়ে স্বাক্ষর করেন। অনুষ্ঠানটি পরিচালনা করেন জাতীয় সংসদ সচিবালয়ের সচিব মো. গোলাম সরওয়ার ভূঁইয়া। শপথ গ্রহণ অনুষ্ঠানে মাননীয় প্রধানমন্ত্রী ও সংসদ নেতা ছাড়াও সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।