• ১৪ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ , ৩০শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ , ৩রা রবিউস সানি, ১৪৪৮ হিজরি
আগুনবেলা

ঢাকা ক্যাপিটালসের ‘থিম সংয়ে’ তারকাদের মেলা

নিউজ ডেস্ক
প্রকাশিত ডিসেম্বর ৩০, ২০২৪
ঢাকা ক্যাপিটালসের ‘থিম সংয়ে’ তারকাদের মেলা

বিপিএলে লড়বে ঢালিউড মেগাস্টার শাকিব খানের দল ‘ঢাকা ক্যাপিটালস’। আর তাই বাকি দল গুলোর মত নিজের টিমের থিম সংয়ের এক ঝলক প্রকাশ্যে এনেছেন মেগাস্টার। আর সেখানেই রয়েছে চমক!

গানটির শুটিং এফডিসিতে বিশাল সেট ফেলে এরই মধ্যে সম্পন্ন হয়েছে।এই গানে শাকিব খান সহ সিয়াম আহমেদ, বিদ্যা সিনহা মিম, ইমন, পূজা চেরি, দীঘি, অর্চিতা স্পর্শিয়া, ইরফান সাজ্জাদ, মিথিলা, সারিকা সাবাসহ শোবিজের ১৫ জন তারকা অংশ নিয়েছে।

প্রীতম হাসান রাসেল মাহমুদের কথায় তৈরি করেছেন বিল্লাল-রোহানের কোরিওগ্রাফিতে বিএফডিসিতে গানটির ভিডিও নির্দেশনা দিয়েছেন রাকিব আহমেদ।

বিপিএলের গানটির শুটিংয়ে অংশ নেয়া সিয়াম আহমেদ বলেন, ‘আমি রিমার্ক হারল্যানের অ্যাম্বাসাডর হিসেবে আছি। আর ঢাকা ক্যাপিটালস হচ্ছে এই প্রতিষ্ঠানের একটি টিম। তাই ঢাকা ক্যাপিটালস আমাদেরও টিম। সেই টিমের সদস্য হিসেবেই থিম সংয়ে পারফর্ম করা। দারুণ একটি গান হয়েছে, যা ঢাকা ক্যাপিটালের শক্তি, বুদ্ধিমত্তা ও দক্ষতার জানান দেবে।’

অভিনেত্রী স্পর্শিয়ার মতে, ‘গানটি আসন্ন বিপিএল আসরের চোখ ধাঁধানো গান হয়েছে। আমার বিশ্বাস, ঢাকা ক্যাপিটালস এবার চ্যাম্পিয়ন হবে।’

টিমের অন্যতম দায়িত্বশীল কর্তা নায়ক ইমন জানান, ‘সম্প্রতি থিম গানটির শুটিং শেষ হয়েছে। আগামী ৩০ ডিসেম্বর গানটি ঢাকা ক্যাপিটালসের ফেসবুক ইউটিউবসহ নানা মাধ্যমে প্রকাশ পাবে।’

তিনি আরও বলেন, ‘রিমার্ক হারল্যান সবকিছুই চমক নিয়ে আসছে। এবার বিপিএলেও চমক হচ্ছে ঢাকা ক্যাপিটাল। আর ঢাকা ক্যাপিটালের পক্ষ থেকে প্রথম চমক হচ্ছে এই গান। আশা করি, গানটি সবার ভালো লাগবে এবং আমরা এবার চ্যাম্পিয়ন হব প্রথম পুরস্কার জিতব বলে আশাবাদী।

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930