• ৬ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ , ২২শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ২৩শে সফর, ১৪৪৮ হিজরি
আগুনবেলা

ঢাকার ভারতীয় হাইকমিশনে বিএনপির সহযোগী ৩ সংগঠন স্মারকলিপি দিল

নিউজ ডেস্ক
প্রকাশিত ডিসেম্বর ৮, ২০২৪
ঢাকার ভারতীয় হাইকমিশনে বিএনপির সহযোগী ৩ সংগঠন স্মারকলিপি দিল

ভারতের ত্রিপুরা রাজ্যের আগরতলায় বাংলাদেশ সহকারী হাইকমিশনে হামলা, ভাঙচুর, জাতীয় পতাকা নামিয়ে ছিঁড়ে ফেলা ও সাম্প্রদায়িক দাঙ্গা বাঁধানোর ষড়যন্ত্রের প্রতিবাদে ঢাকার ভারতীয় দূতাবাসে স্মারকলিপির প্রদান করেছে বিএনপির তিন সংগঠন।

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের সভাপতি ও সম্পাদকদের সমন্বয়ে গঠিত ছয় সদস্যের একটি প্রতিনিধি দল আজ দুপুর ১টার দিকে ভারতীয় হাইকমিশনারের কাছে স্মারকলিপি জমা দিয়েছে।

রোববার দুপুরে (৮ ডিসেম্বর)বারিধারার ভারতীয় হাইকমিশনে যুবদল, স্বেচ্ছাসেবক দল ও জাতীয়তাবাদী ছাত্রদলের ৬ জন প্রতিনিধি ওই স্মারকলিপি জমা দেন সিকিউরিটি অফিসার ও কাউন্সিলর নারপাত সিংয়ের নিকট এ স্মারকলিপি প্রদান করে।

এ সময় ভারতীয় হাইকমিশনের ডিফেন্স অ্যাট্যাসি ব্রিগেডিয়ার জেনারেল মনমেত সিং সাবারওয়াল এবং বিএনপির তিন সংগঠনের পক্ষে যুবদলের সভাপতি আবদুল মোনায়েম মুন্না, সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম নয়ন, স্বেচ্ছাসেবক দলের সভাপতি এস এম জিলানী, সাধারণ সম্পাদক রাজিব আহসান, জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাসির উদ্দীন নাসির উপস্থিত ছিলেন।

নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয় থেকে সকাল সাড়ে ১১টায় থেকে এই পদযাত্রা শুরু হয়।

আজ সকাল থেকেই বিএনপির নেতাকর্মীরা রাজধানীর বিভিন্ন স্থান থেকে ছোট ছোট মিছিল নিয়ে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জড়ো হতে থাকেন। এসময় তারা বিভিন্ন রকমের স্লোগান দেন ও ভারত বয়কটের ডাক দেন।

August 2026
S S M T W T F
1234567
891011121314
15161718192021
22232425262728
293031