ঢাকায় গুলশান বনানী সার্বজনীন পূজা ফাউন্ডেশন এর উদ্যোগে কালীপূজা অনুষ্ঠিত
ঢাকায় গুলশান বনানী সার্বজনীন পূজা ফাউন্ডেশন এর উদ্যোগে কালীপূজা অনুষ্ঠিত
নিউজ ডেস্ক
প্রকাশিত অক্টোবর ২০, ২০২৫
রাজীব দে ঢাকাঃ
রাজধানীর বনানীতে প্রতি বছরের ন্যায় ২০ অক্টোবর সোমবার ২০২৫ সনাতনী সম্প্রদায়ের মায়ের শ্যামাপূজা অনুষ্ঠিত হয়।সকাল থেকে শ্যামাপূজা দেখতে সবাই সমবেত হয়েছে বনানীর পূজামন্ডপে।
সন্ধায় শ্যামাপূজা দেখতে গুলশান-বনানীর পূজা অফিসে অসংখ্য ভক্তরা মাকালীর আরাধনা করতে সবার হাতে করে মায়ের জন্য মিষ্টি নিয়ে আসে,পূজার ফল নিয়ে আসে পূজা দিতে মায়ের।মাকালীর কাছে পুরুষ এবং নারী পূজারী বৃন্দ ভক্তরা তাদের মনবাসনা পূর্ণ করার জন্য দেশ ও জাতীর সবার মঙ্গলের জন্য প্রার্থনা করেন।
শ্যামাপূজায় সন্ধ্যায় সবার জন্য মাকে নিবেদন করা লাড়ু,মোয়া,সন্দেশ,মিষ্টি,পায়েস,এবং খিচুড়ি প্রসাদের আয়োজন করা হয় আগত ভক্তদের জন্য।রাত ১২ টার আগে মাকালীর পূজা অনুষ্ঠিত হবে।সাংস্কৃতিক সন্ধ্যার মধ্যে দিয়ে কাঁলাচাদ কর্মকার পূজায় ভক্তিমূলক সংগীত পরিবেশন করেন এবং তাকে তবলায় সহযোগিতা করেন অনুপম রায়।
এসময় বনানী কালীপূজার মন্ডপে উপস্হিত ছিলেন গুলশান-বনানী পূজা ফাউন্ডেশন এর সভাপতি জেএল ভৌমিক,সাধারণ সম্পাদক অসীম কুমার জোয়াদ্দার,রঞ্জন কর্মকার,চৈতন্য কুমার দে চয়ন,তপন কুমার সাহা,রতন কুমার সাহা,বিপুল কান্তি দাস,মেজর আশীষ কুমার মজুমদার (অবঃ),বনমালী মন্ডল,বিনয় কুমার রায়,ডা.বিদ্যুৎ কুমার সাহা,নিখিল রঞ্জন সাহা,চন্দন বিশ্বাস,প্রকৌশলী মিহিরচাঁদ দে,দেবাশীষ রায়,কার্তিক কর্মকার,নারী কমিটির সদস্য সোমা সাহা,জয়ন্তী দত্ত,শিপ্রা দে, পূর্ণিমা বিশাখা,রাজশ্রী মজুমদার,অনিতা দাস সহ পূজা কমিটির নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।