• ২রা নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৭ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ , ২২শে জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি
আগুনবেলা

ডিফেন্স সার্ভিসেস কমান্ড এন্ড স্টাফ কলেজ (ডিএসসিএসসি)- এ বাংলাদেশ বিমান বাহিনী প্রধানের অনুপ্রেরণামূলক বক্তব্য প্রদান

নিউজ ডেস্ক
প্রকাশিত নভেম্বর ১, ২০২৬
ডিফেন্স সার্ভিসেস কমান্ড এন্ড স্টাফ কলেজ (ডিএসসিএসসি)- এ বাংলাদেশ বিমান বাহিনী প্রধানের অনুপ্রেরণামূলক বক্তব্য প্রদান

অদ্য ০১ নভেম্বর ২০২৬ (রবিবার) তারিখে বিমান বাহিনী প্রধান এয়ার চীফ মার্শাল হাসান মাহমুদ খাঁন, বিবিপি, ওএসপি, জিইউপি, এনএসডব্লিউসি, পিএসসি মিরপুর সেনানিবাসে অবস্থিত ডিফেন্স সার্ভিসেস কমান্ড এন্ড স্টাফ কলেজ (ডিএসসিএসসি)- এ প্রশিক্ষণরত দেশ ও বিদেশের সামরিক কর্মকর্তাদের উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ উদ্যমসঞ্চারী বক্তব্য প্রদান করেন।

বিমান বাহিনী প্রধানের দূরদর্শী বক্তব্য এবং সুচিন্তিত দিকনির্দেশনা দেশের এই শীর্ষ সামরিক প্রশিক্ষণ প্রতিষ্ঠানে প্রশিক্ষণরত কর্মকর্তাদের কৌশলগত চিন্তাশক্তি, নেতৃত্বগুণ ও পেশাগত উৎকর্ষতা বৃদ্ধিতে অপরিসীম অনুপ্রেরণা হিসেবে কাজ করবে।

November 2026
S S M T W T F
 123456
78910111213
14151617181920
21222324252627
282930