ডাকসু ও হল সংসদসমূহের নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সমর্থিত প্যানেল
আজ (বুধবার, ২০ আগস্ট) ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব দলের পক্ষে ২৮ সদস্যের প্যানেল ঘোষণা করেন।
কবি জসীম উদ্দীন হল ছাত্রদলের আহ্বায়ক ও উইমেন অ্যান্ড জেন্ডার স্টাডিজ বিভাগের ২০১৮-১৯ সেশনের তানবীর বারী হামিম জিএস প্রার্থীর মনোনয়ন পেয়েছেন।
বিজয় একাত্তর হল ছাত্রদলের আহ্বায়ক এবং গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ২০১৮-১৯ সেশনের শিক্ষার্থী তানভীর আল হাদী মায়েদকে এজিএস পদে মনোনয়ন দিয়েছে।
এছাড়া ছাত্রদলের ভিপি প্রার্থী আবিদুল ইসলাম খান আবেগাপ্লুত হয়ে বলেন, ‘একটি ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হলাম। একটি গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণের কাজ শুরু হয়েছে। সব চ্যালেঞ্জ মোকাবিলা করে আমরা আবারও জিতবো।’
বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে দেশের শিক্ষাপ্রতিষ্ঠান গুলোতে নির্বাচিত ছাত্র সংসদের দাবি ও আকাঙ্খা অত্যন্ত প্রবল। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল দীর্ঘ সময় ধরে ছাত্র সংসদ নির্বাচনের দাবি যথাযথ কর্তৃপক্ষের নিকট বারবার উত্থাপন করেছে। চব্বিশের গণঅভ্যুত্থানোত্তর সময়ে শিক্ষাঙ্গনে এই দাবি আরও প্রবলতর হয়েছে। স্বৈরাচারবিরোধী লড়াই, নব্বইয়ের গণঅভ্যুত্থান, ওয়ান ইলেভেন, দীর্ঘ ফ্যাসিবাদবিরোধী লড়াই, চব্বিশের গণঅভ্যুত্থানের সম্মুখসারিতে নেতৃত্ব দেয়া শত শহীদের সংগঠন, দেশের শিক্ষার্থীদের বৃহত্তম ছাত্রসংগঠন হিসেবে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলও এই দাবির তীব্রতা ও আকাঙ্খা প্রবলভাবে অনুভব করে।
এই সামগ্রিক প্রেক্ষাপটে আগামী ৯ সেপ্টেম্বর, ২০২৫ ইং তারিখে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। বিগত প্রায় দেড় যুগ ধরে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ দেশের সকল শিক্ষাঙ্গনে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ছিল সবচাইতে নির্যাতিত ও নিপীড়িত ছাত্রসংগঠন। কিন্তু পরিবর্তিত প্রেক্ষাপটে দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠের মাটিতে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল বিগত এক বছরে দখলদারিত্ব ও পেশীশক্তির রাজনীতিকে বর্জন করে ইতিবাচক ধারার শান্তিপূর্ণ, শিক্ষার্থীবান্ধব ও সহাবস্থানের রাজনীতির চর্চা করে যাচ্ছে। আসন্ন বহুল প্রত্যাশিত ডাকসু নির্বাচনে গণতন্ত্র, বহু মত ও মতাদর্শের পারস্পরিক সহাবস্থান, মতপ্রকাশের স্বাধীনতা, মানসম্মত উচ্চশিক্ষা, হলগুলোতে মানসম্মত আবাসন ও খাবার, শিক্ষার্থীবান্ধব ছাত্ররাজনীতি, উন্নত সাংস্কৃতিক ও বুদ্ধিবৃত্তিক চর্চা, বৈচিত্রময় ও নিরাপদ ক্যাম্পাস বিনির্মাণের লক্ষ্যে
দেশের বৃহত্তম ছাত্রসংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সমর্থিত প্যানেল নিম্নরূপঃ
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) প্যানেল ২০২৫ঃ
১. সহ-সভাপতিঃ মোঃ আবিদুল ইসলাম খান
২. সাধারন সম্পাদক: শেখ তানভীর বারী হামিম
৩. সহকারী সাধারণ সম্পাদক: তানভীর আল হাদী মায়েদ
৪. মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন বিষয়ক সম্পাদক: আরিফুল ইসলাম
৫. বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক: এহসানুল ইসলাম
৬. কমনরুম, পাঠকক্ষ ও ক্যাফেটেরিয়া বিষয়ক সম্পাদক: চেমন ফারিয়া ইসলাম মেঘলা
৭. আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক: মোঃ মেহেদী হাসান
৮. সাহিত্য ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক: আবু হায়াত মোঃ জুলফিকার জিসান
৯. গবেষণা ও প্রকাশনা বিষয়ক সম্পাদক: ১৫ জুলাইয়ে আহত সানজিদা আহমেদ তন্বীর সম্মানে খালি থাকবে
১০. ক্রীড়া বিষয়ক সম্পাদক: চিম চিম্যা চাকমা
১১. ছাত্র পরিবহন বিষয়ক সম্পাদক: মোঃ সাইফ উল্লাহ্ (সাইফ)
১২. সমাজসেবা সম্পাদক: সৈয়দ ইমাম হাসান অনিক
১৩. ক্যারিয়ার উন্নয়ন বিষয়ক সম্পাদক: মোঃ আরকানুল ইসলাম রূপক
১৪. স্বাস্থ্য ও পরিবেশ বিষয়ক সম্পাদক: আনোয়ার হোসাইন
১৫. মানবাধিকার ও আইন বিষয়ক সম্পাদক: মোঃ মেহেদী হাসান মুন্না
১৬. সদস্যঃ মোঃ জারিফ রহমান
১৭. সদস্য: মাহমুদুল হাসান
১৮. সদস্য: নাহিদ হাসান
১৯. সদস্যঃ মোঃ হাসিবুর রহমান সাকিব
২০. সদস্যঃ মোঃ শামীম রানা
২১. সদস্য: ইয়াসিন আরাফাত আলিফ
২২. সদস্য: মুনইম হাসান অরূপ
২৩. সদস্য: রঞ্জন রায়
২৪. সদস্য: সোয়াইব ইসলাম ওমি
২৫. সদস্য: মেহেরুন্নেসা কেয়া
২৬. সদস্য: ইবনু আহমেদ
২৭. সদস্য: সামসুল হক আনান
২৮. সদস্য: নিত্যানন্দ পাল