• ১৩ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ , ২৯শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ , ২রা রবিউস সানি, ১৪৪৮ হিজরি
আগুনবেলা

ঝিনাইদহে জন্মাষ্টমীর অনুষ্ঠানে আইনমন্ত্রী: ‘সব ধর্মের মানুষ এখন নির্বিঘ্নে ধর্ম পালন করতে পারছে’

নিউজ ডেস্ক
প্রকাশিত সেপ্টেম্বর ৪, ২০২৬
ঝিনাইদহে জন্মাষ্টমীর অনুষ্ঠানে আইনমন্ত্রী: ‘সব ধর্মের মানুষ এখন নির্বিঘ্নে ধর্ম পালন করতে পারছে’

শুক্রবার সকালে ঝিনাইদহ শৈলকুপায় জন্মাষ্টমী উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, ‘শ্রীকৃষ্ণের এই জন্মতিথিতে আপনাদের এই আনন্দ উৎসব, যে ভক্তি-শ্রদ্ধা, ধর্মের প্রতি যে আস্থা বিশ্বাস সেই জায়গায় আমি আপনাদের সাথে সংহতি প্রকাশ করি। সকল ধর্মের মানুষ নির্বিঘ্নে-নির্ভয়ে ধর্ম পালন করতে পারছে এখন। আমরা চাই এই পরিবেশ বজায় থাকুক।’

মন্ত্রী বলেন, ‘৫ হাজার বছর আগে অশুভ শক্তির বিনাশের উদ্দেশ্যে ভগবান শ্রীকৃষ্ণের জন্ম হয়। সমস্ত অপশক্তি ও অশুভ শক্তির বিরুদ্ধে যুদ্ধ করা ভগবান শ্রীকৃষ্ণের মূল লক্ষ্য ছিল। আমরা বিশ্বাস করি যেকোনো অপশক্তির বিরুদ্ধে আমরা যখন সংগ্রাম করব আপনারা আমাদের পাশে থাকবেন।’

জন্মাষ্টমীর আলোচনা অনুষ্ঠান শেষে আয়োজিত র‌্যালিতে অংশ নেন আইনমন্ত্রী। সেসময় ঝিনাইদহের জেলা প্রশাসক নোমান হোসেন, জেলা পরিষদের প্রশাসক এ্যাড. এম এ মজিদসহ অন্যরা উপস্থিত ছিলেন।

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930