• ৬ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ , ২২শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ২৩শে সফর, ১৪৪৮ হিজরি
আগুনবেলা

জাসদ সভাপতি হাসানুল হক ইনুকে কারাগার থেকে অবিলম্বে বিএসএমএমইউ বা জাতীয় হৃদরোগ ইন্সটিটিউট হাসপাতালে স্থানান্তর করে উপযুক্ত স্বাস্থ্য পরীক্ষা ও চিকিৎসা নিশ্চিত করার দাবি: জাসদ কেন্দ্রীয় কমিটি

নিউজ ডেস্ক
প্রকাশিত অক্টোবর ২১, ২০২৪
জাসদ সভাপতি হাসানুল হক ইনুকে কারাগার থেকে অবিলম্বে বিএসএমএমইউ বা জাতীয় হৃদরোগ ইন্সটিটিউট হাসপাতালে স্থানান্তর করে উপযুক্ত স্বাস্থ্য পরীক্ষা ও চিকিৎসা নিশ্চিত করার দাবি: জাসদ কেন্দ্রীয় কমিটি

জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদের কেন্দ্রীয় কার্যকরী কমিটি আজ ২০ অক্টোবর ২০২৪ সোমবার এক বিবৃতিতে জাসদ সভাপতি জনাব হাসানুল হক ইনুকে অবিলম্বে কারাগার থেকে বিএসএমএমইউ বা জাতীয় হৃদরোগ ইন্সটিটিউট হাসপাতালে স্থানান্তর করে সুচিকিৎসা নিশ্চিত করার জন্য অন্তর্বর্তীকালীন সরকারের কাছে দাবি জানাচ্ছে। বিবৃতিতে বলা হয়, গত ৭ অক্টোবর জনাব হাসানুল হক ইনুকে আদালতে আনার সময় তিনি গুরুতর অসুস্থ হয়ে পরেন এবং কারাগারে অসুস্থতায় ভুগছেন। জনাব হাসানুল হক ইনু দীর্ঘদিন যাবৎ দেশে ও বিদেশে হৃদরোগ বিশেষজ্ঞদের অধীনে নিয়মিত মেডিকেল মনিটিরিং ও চিকিৎসা ব্যবস্থাপনার মধ্যে ছিলেন। এমতাবস্থায় জনাব হাসানুল হক ইনুর বিশেষজ্ঞ চিকিৎসকদের অধীনে নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা ও চিকিৎসা প্রয়োজন। বিবৃতিতে জাসদ কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে জনাব হাসানুল হক ইনুকে অবিলম্বে কারাগার থেকে বিএসএমএমইউ বা জাতীয় হৃদরোগ ইন্সটিটিউট হাসপাতালে স্থানান্তরিত করে প্রয়োজনীয় স্বাস্থ্য পরীক্ষা ও উপযুক্ত চিকিৎসা প্রদান সুনিশ্চিত করার দাবি জানানো হচ্ছে।

August 2026
S S M T W T F
1234567
891011121314
15161718192021
22232425262728
293031