• ২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ , ৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ , ৪ঠা জিলকদ, ১৪৪৭ হিজরি
আগুনবেলা

গাজীপুর সিটি কর্পোরেশনের ক্ষতিগ্রস্ত রাস্তার তদন্ত প্রতিবেদন দাখিল

নিউজ ডেস্ক
প্রকাশিত এপ্রিল ২১, ২০২৬
গাজীপুর সিটি কর্পোরেশনের ক্ষতিগ্রস্ত রাস্তার তদন্ত প্রতিবেদন দাখিল

গাজীপুর সিটি কর্পোরেশনের ০১-৫নং জোনের অভ্যন্তরীণ রাস্তা, নর্দমা ও ফুটপাত নির্মাণ শীর্ষক প্রকল্পের আওতায় কাশিমপুর নামাবাজার থেকে ধনঞ্জয়খালী প্রাইমারি স্কুল পর্যন্ত নবনির্মিত রাস্তার রিটেইনিং ওয়ালসহ প্রায় ৫০ মিটার অংশ ধসে যাওয়ার বিষয়ে গঠিত অধিকতর তদন্ত প্রতিবেদন আজ স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলমের নিকট আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়েছে। এসময় উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের সচিব মোঃ শহীদুল হাসান।

উল্লেখ্য, স্থানীয় সরকার বিভাগের নগর উন্নয়ন অনুবিভাগের অতিরিক্ত সচিব ড. মো. আকনুর রহমান-এর নেতৃত্বে গঠিত ৮ সদস্যের একটি উচ্চপর্যায়ের তদন্ত কমিটি এই প্রতিবেদন তৈরি করেছে।

তদন্ত কমিটির অন্যান্য সদস্যদের মধ্যে ছিলেন গাজীপুর সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা জনাব মুহাম্মদ সোহেল হাসান, স্থানীয় সরকার বিভাগের যুগ্মসচিব জনাব আবুল খায়ের মুহাম্মদ হাফিজুল্লাহ্ খান, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ কবিরুল ইসলাম, সড়ক ও জনপথ অধিদপ্তরের তত্ত্বাবধায়ক প্রকৌশলী জনাব মো. তানভীর সিদ্দিক, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের ডিজাইন ইউনিটের তত্ত্বাবধায়ক প্রকৌশলী জনাব মোঃ আনিসুল ওহাব খান, পানি উন্নয়ন বোর্ডের তত্ত্বাবধায়ক প্রকৌশলী জনাব দেওয়ান আইনুল হক এবং স্থানীয় সরকার বিভাগের উপসচিব জনাব মো. রবিউল ইসলাম।

তদন্তকালে কমিটি প্রকল্প এলাকা সরেজমিন পরিদর্শন করে কাজের গুণগত মান যাচাই করেছে। প্রতিবেদনে ঘটনার পেছনের কারণ, ঠিকাদারি প্রতিষ্ঠানের কাজের মান এবং এই ঘটনার সাথে সংশ্লিষ্ট ব্যক্তিদের দায়বদ্ধতা বিষয়ে বিস্তারিত মতামত প্রদান করা হয়েছে। এছাড়া জনস্বার্থে ধসে যাওয়া রাস্তাটি দ্রুত সংস্কার করে পুনরায় চলাচলের উপযোগী করার বিষয়ে প্রয়োজনীয় সুপারিশমালাও প্রতিবেদনে অন্তর্ভুক্ত করা হয়েছে।

April 2026
S S M T W T F
 123
45678910
11121314151617
18192021222324
252627282930