• ১০ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ , ২৬শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ২৭শে সফর, ১৪৪৮ হিজরি
আগুনবেলা

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার জানাজা অনুষ্ঠিত ও দাফন সম্পন্ন

নিউজ ডেস্ক
প্রকাশিত ডিসেম্বর ৩১, ২০২৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার জানাজা অনুষ্ঠিত ও দাফন সম্পন্ন

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)- এর চেয়ারপারসন মরহুমা বেগম খালেদা জিয়া এর নামাজে জানাযা মানিক মিয়া এভিনিউতে অনুষ্ঠিত হয়। পরবর্তীতে জিয়া উদ্যানে রাষ্ট্রীয় মর্যাদায় তাঁর দাফন সম্পন্ন হয়।

এই মর্যাদাপূর্ণ অনুষ্ঠানে মাননীয় প্রধান উপদেষ্টা, মহামান্য রাষ্ট্রপতির পক্ষে সামরিক সচিব এবং সম্মানিত সেনা ও নৌবাহিনী প্রধানগণের পাশাপাশি মরহুমার প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন সম্মানিত বিমান বাহিনী প্রধান এয়ার চীফ মার্শাল হাসান মাহমুদ খাঁন, বিবিপি, ওএসপি, জিইউপি, এনএসডব্লিউসি, পিএসসি।

গনতান্ত্রিক রাজনীতির শীর্ষ নেত্রীর মৃত্যুতে বাংলাদেশ বিমান বাহিনী গভীর শ্রদ্ধা ও শোক প্রকাশ করছে।

August 2026
S S M T W T F
1234567
891011121314
15161718192021
22232425262728
293031