• ২৭শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ , ১১ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৬ই জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি
আগুনবেলা

“ক্যান্সার চিকিৎসায় দুই বছরের মধ্যে জেলা পর্যায়ে রেডিওথেরাপি মেশিন স্থাপন করা হবে: স্বাস্থ্যমন্ত্রী”

নিউজ ডেস্ক
প্রকাশিত অক্টোবর ২৬, ২০২৬
“ক্যান্সার চিকিৎসায় দুই বছরের মধ্যে জেলা পর্যায়ে রেডিওথেরাপি মেশিন স্থাপন করা হবে: স্বাস্থ্যমন্ত্রী”

ক্যান্সার চিকিৎসাসেবা সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে আগামী দুই বছরের মধ্যে জেলা পর্যায়ে রেডিওথেরাপি মেশিন স্থাপন করা হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মোঃ সাখাওয়াত হোসেন। তিনি বলেন, ক্যান্সারের চিকিৎসা শুধু বিভাগীয় শহরকেন্দ্রিক না রেখে জেলা পর্যায়েও পৌঁছে দেওয়ার চেষ্টা চলছে। জনগণের প্রত্যাশা পূরণে স্বাস্থ্যখাতকে জনমুখী করে নতুনভাবে সাজানো হচ্ছে। এ লক্ষ্যে দ্রুতগতিতে কাজ এগিয়ে চলছে।

মন্ত্রী আজ ঢাকায় ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে ‘মেডিকেল ফিজিক্স’ প্রোগ্রামের উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন। এতে সভাপতিত্বে করেন ব্র‍্যাক বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক সাঈদ ফারহাত আনোয়ার এবং মুখবন্ধ পাঠ করেন অধ্যাপক ড. গোলাম আবু জাকারিয়া।

দেশের চিকিৎসকদের প্রশংসা করে মন্ত্রী বলেন, আমাদের চিকিৎসকরা আমাদের সম্পদ। দেশের যেকোনো সংকটে তাঁরা মানুষের সেবায় ঝাঁপিয়ে পড়েন। তাঁরা দিন-রাত পরিশ্রম করেন এবং মানুষের কল্যাণে যেকোনো ত্যাগ স্বীকারে প্রস্তুত থাকেন। আমাদের চিকিৎসকরা রোগীদের ভালোবাসেন। তিনি বলেন, স্বাস্থ্যসেবার মানোন্নয়নে ওষুধের সরবরাহ বাড়ানো হয়েছে। হাসপাতালের পরিষ্কার-পরিচ্ছন্নতা ও রোগীদের খাবারের মানও উন্নত করা হয়েছে। ফলে রোগীদের মধ্যে সন্তুষ্টি বাড়ছে।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, চিকিৎসাসেবায় বাংলাদেশ খুব বেশি পিছিয়ে নেই। তবে চিকিৎসা সরঞ্জাম ও আধুনিক প্রযুক্তির ক্ষেত্রে আরো উন্নতি করার সুযোগ রয়েছে। অতীতে অনিয়ম ও লুটপাটের কারণে স্বাস্থ্যখাত ক্ষতিগ্রস্ত হয়েছে। বর্তমান সরকার স্বাস্থ্যখাতকে নতুনভাবে গড়ে তুলতে কাজ করছে। পর্যায়ক্রমে প্রয়োজনীয় সংস্কার ও উন্নয়নের মাধ্যমে জনগণের প্রত্যাশিত স্বাস্থ্যসেবা নিশ্চিত করা হবে।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন জাতীয় ক্যান্সার গবেষণা ইন্সটিটিউট এবং হাসপাতালের পরিচালক অধ্যাপক ডা. মোস্তাফা আজিজ সুমন, স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. জালাল উদ্দীন রুমি, ব্র‍্যাক বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর অধ্যাপক আরশাদ মাহমুদ চৌধুরী, অধ্যাপক ড. হাসিন অনুপমা আজহারি প্রমুখ৷

October 2026
S S M T W T F
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31