• ৬ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ , ২১শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ , ২৬শে জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি
আগুনবেলা

কৃত্রিম বুদ্ধিমত্তা ও প্রযুক্তির সঠিক ব্যবহার ছাড়া আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতায় টিকে থাকা অসম্ভব: ওয়াইজ আর হোসেন

নিউজ ডেস্ক
প্রকাশিত নভেম্বর ৫, ২০২৬
কৃত্রিম বুদ্ধিমত্তা ও প্রযুক্তির সঠিক ব্যবহার ছাড়া আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতায় টিকে থাকা অসম্ভব: ওয়াইজ আর হোসেন

ঢাকার শেরেবাংলা নগরের বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত হয়েছে ‘এআই বিজনেস সামিট ২০২৬’। ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই)-এর উদ্যোগে আয়োজিত এ সম্মেলনে গোল্ড স্পন্সর হিসেবে অংশগ্রহণ করেছে দেশের অন্যতম শীর্ষস্থানীয় শিল্পপ্রতিষ্ঠান আনোয়ার গ্রুপ।

এআই বিজনেস সামিটে আনোয়ার গ্রুপের প্যাভিলিয়নে আলাপকালে প্রতিষ্ঠানের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর ওয়াইজ আর হোসেন বলেন, “বর্তমান বৈশ্বিক প্রেক্ষাপটে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবসায়িক আলোচনার মূল কেন্দ্রে পরিণত হয়েছে। বিশ্বজুড়ে প্রযুক্তির যে দ্রুত বিকাশ ঘটছে, তার সঙ্গে তাল মিলিয়ে আমরা যদি দেশে এআই-এর সঠিক প্রয়োগ ও বাস্তবায়ন নিশ্চিত করতে না পারি, তবে আন্তর্জাতিক বাজারে বাংলাদেশ তার প্রতিযোগিতা সক্ষমতা হারাবে।”

তিনি আরও জানান, এবারের সামিটে আনোয়ার গ্রুপের মূল লক্ষ্য তাদের প্রথাগত পণ্য (যেমন: সিমেন্ট, রড বা পলিমার) বিক্রি করা নয়; বরং দেশের উদীয়মান প্রযুক্তি খাত ও এআই ইকোসিস্টেমকে সমর্থন জানানো এবং নতুন প্রযুক্তিগত উদ্ভাবন প্রত্যক্ষ করা। স্থানীয় উদ্ভাবকদের সাথে কোলাবোরেশন এবং তথ্যপ্রযুক্তি খাতের সাইবার সিকিউরিটি সংক্রান্ত সম্ভাবনা যাচাই করতেই তারা এ সামিটে অংশ নিয়েছেন।

বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের ভূমিকা এবং সরকারের বর্তমান প্রযুক্তিবান্ধব নীতির প্রশংসা করে ওয়াইজ আর হোসেন বলেন, “সরকার এআই, সৌরশক্তি, নবায়নযোগ্য জ্বালানি এবং রিসাইক্লিংয়ের ওপর গুরুত্ব দিচ্ছে, যা অত্যন্ত ইতিবাচক ও সঠিক পদক্ষেপ। এই উদীয়মান খাতগুলোই আগামী ১০ থেকে ১৫ বছরে দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধিকে নেতৃত্ব দেবে।”
সম্মেলনে ঢাকা চেম্বারের নেতৃবৃন্দসহ বিভিন্ন দেশি-বিদেশি ব্যবসায়ী প্রতিষ্ঠান, সাইবার সিকিউরিটি বিশেষজ্ঞ ও প্রযুক্তি উদ্যোক্তারা উপস্থিত ছিলেন।

November 2026
S S M T W T F
 123456
78910111213
14151617181920
21222324252627
282930