• ৩রা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৯শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ২০শে সফর, ১৪৪৮ হিজরি
আগুনবেলা

কর্নেল তাহের হত্যা দিবস উপলক্ষ্যে জাসদের আলোচনা সভা অনুষ্ঠিত

নিউজ ডেস্ক
প্রকাশিত জুলাই ২০, ২০২৫
কর্নেল তাহের হত্যা দিবস উপলক্ষ্যে জাসদের আলোচনা সভা অনুষ্ঠিত


জনগণের নির্বাচিত জনপ্রতিনিধিদের হাতে দেশের শাসনভার ন্যস্ত করার কোনো বিকল্প নাই—জাসদ

মৃত্যুঞ্জয়ী জাতীয় বীর, সেক্টর কমান্ডার, মহান বিপ্লবী, জাসদ নেতা কর্নেল আবু তাহের বীর উত্তমকে ফাঁসিতে ঝুলিয়ে হত্যা দিবস উপলক্ষ্যে জাতীয় সমাজতান্ত্রিক দল—জাসদ কেন্দ্রীয় কার্যকরী কমিটির উদ্যোগে আজ ২০ জুলাই ২০২৫ রবিবার বিকাল ৩টায় নগরীর বঙ্গবন্ধু এভিনিউয়ে শহীদ কর্নেল তাহের মিলনায়তনে আলোচনাসভা অনুষ্ঠিত হয়। দলের সহ—সভাপতি বীরমুক্তিযোদ্ধা শফিউদ্দিন মোল্লার সভাপতিত্বে ও জনসংযোগ বিষয়ক সম্পাদক শরিফুল কবির স্বপন এর সঞ্চালনায় অনুষ্ঠিত এ আলোচনা সভায় বক্তব্য রাখেন জাসদের যুগ্ম সাধারণ সম্পাদক শওকত রায়হান, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ মোহসীন, যুগ্ম সাধারণ সম্পাদক মীর্জা মোঃ আনোয়ারুল হক, জাতীয় শ্রমিক জোট সভাপতি বীরমুক্তিযোদ্ধা সাইফুজ্জামান বাদশা, জাসদের সাংগঠনিক সম্পাদক আব্দুল আলীম স্বপন, দফতর সম্পাদক সাজ্জদ হোসেন, শ্রম বিষয়ক সম্পাদক আব্দুর রাজ্জাক, পরিবেশ বিষয়ক সম্পাদক এড. নিলাঞ্জনা রিফাত সুরভী, সহ—সম্পাদক আলী হোসেন তরুন, জাসদ কেন্দ্রীয় কমিটির সদস্য মুহম্মদ সামসুল ইসলাম সুমন, জাসদ নেতা হুমায়ুন কবির সরদার, ছাত্রলীগের (বৈজ্ঞানিক সমাজতন্ত্র) সাবেক সভাপতি আহসান হাবিব শামীম, জাতীয় আইনজীবী পরিষদের নেতা এড. আবু হানিফ, জাতীয় যুব জোটের সহ—সভাপতি এড. হাসান আফজাল আকবর হারুন, বাংলাদেশ ছাত্রলীগের (বৈজ্ঞানিক সমাজতন্ত্র) সভাপতি রাশিদুল হক ননী প্রমূখ। এ সময় আরও উপস্থিত ছিলেন জাসদ কেন্দ্রীয় কমিটির সদস্য আহাম্মদ আলী, জাতীয় আইনজীবী পরিষদের নেতা শ্রাবণী দত্ত গুহ জয়া, ঢাকা জেলা জাসদের সাংগঠনিক সম্পাদক উত্তম দাস, জাসদ ঢাকা মহানগর পূর্বের সহ—সভাপতি নুরতাজ পারভীন, শ্রমিক জোটের যুগ্ম—সাধারণ সম্পাদক সরদার খোরশেদ, সাংগঠনিক সম্পাদক কনক বর্মন, জাতীয় যুব জোটের কার্যকরী সভাপতি আমিনুল আজম বনি, সাংগঠনিক সম্পাদক সৈকত ইসলাম, পারভেজ আক্তার শিল্পি , সারফুদ্দিন সোহেল, সহ—দফতর সম্পাদক ঈমান আহমেদ ইমন, বাংলাদেশ ছাত্রলীগের(বৈজ্ঞানিক সমাজতন্ত্র) সহ—সভাপতি আবুল কালাম আজাদ মিন্টু, গোলাম কিবরিয়া, সাংগঠনিক সম্পাদক হাসান আজিজ জনি, সহ—সম্পাদক নঈম মল্লিক, বেসরকারি বিশ^বিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক আলমগীর হোসেন।
সভার শুরুতে কর্ণেল তাহের এবং গোপালগঞ্জে গণহত্যার শিকার আওয়ামীলীগের নিহতদের প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নিরবতা পালন করা হয়। সভায় বক্তারা মহান বিপ্লবী ও জাতীয় বীর কর্নেল আবু তাহের বীর উত্তমের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে বলেন, শহীদ কর্নেল আবু তাহের বীর উত্তম পুজিবাদী রাষ্ট্র ব্যবস্থার আমুল পরিবর্তন করে শ্রেণীহীন, শোষনহীন, বৈষম্যহীন সমাজতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠা করতে চেয়েছিলেন। বক্তারা বলেন, দেশে বহুবার সরকার পরিবর্তন ও রাজনৈতিক পরিবর্তন হলেও কেউই শ্রেণীবিভক্ত শোষনমুলক রাষ্ট্র ব্যবস্থার আমুল বৈপ্লবিক পরিবর্তনের পথে যায় নাই। বরং পুরাতন শোষণমুলক নিপীড়নমুলক রাষ্ট্র ব্যবস্থাকে আকড়ে ধরে ব্যক্তি ও গোষ্ঠীগত ক্ষমতা কুক্ষিগত করতে চেয়েছে। ২০২৪ এর ৫ আগস্টের পরও একই চিত্র দেখা যাচ্ছে। ছদ্মবেশী প্রতারণামূলক আন্দোলনের নামে ক্ষমতা জবরদখলকারী অবৈধ সরকার ও এর অংশীদার ব্যক্তি ও গোষ্ঠীগুলি তাদের ক্ষমতা চিরস্থায়ী করতে নিপীড়নমুলক রাষ্ট্রযন্ত্রকে জনগণের বিরুদ্ধে ব্যবহার করছে। গোপালগঞ্জ জেলার জনগনের বিরুদ্ধে রাষ্ট্রযন্ত্রের সর্বাত্মক যুদ্ধ তারই প্রমাণ দেয়। বক্তারা বলেন, অবৈধ সরকার প্রতিহিংসা চরিতার্থ করতে গিয়ে দেশের অর্থনীতি, উৎপাদন, ব্যবসায়, বানিজ্য, রপ্তানি খাতকে গভীর সংকটে ফেলে দিয়েছে। দেশে জন নিরাপত্তাহীনতা চরম আতঙ্কজনক অবস্থায় পতিত হয়েছে। দেশের জাতীয় নিরাপত্তা, অখন্ডতা, স্বাধীনতা, সার্বভৌমত্ব নিয়ে প্রশ্ন উঠেছে। বক্তারা বলেন, অবিলম্বে নির্বাচনকালী নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার গঠণ করে সকল দলের অংশগ্রহণ নিশ্চিত করে সর্বাগ্রে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠান করে জনগণের নির্বাচিত জন প্রতিনিধিদের হাতে দেশের শাসনভার ন্যাস্ত করার কোনো বিকল্প নাই। বক্তারা, বেআইনি সরকার নিয়ন্ত্রিত বেআইনি আদালতে মুক্তিযুদ্ধের অগ্রসেনা জাসদ সভাপতি জননেতা হাসানুল হক ইনু, জননেতা রাশেদ খান মেনন, সাংবাদিক লেখক শাহরিয়ার কবির, অর্থনীতিবিদ অধ্যাপক ড. আবুল বারাকাতের বেআইনি বিচার বন্ধ এবং তাদের নিঃশর্ত মুক্তি দাবি করেন।

August 2026
S S M T W T F
1234567
891011121314
15161718192021
22232425262728
293031