• ২০শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ , ৫ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ , ৯ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি
আগুনবেলা

কক্সবাজার সদরে শান্তিপূর্ণভাবে প্রবারণা পূর্ণিমা ২০২৫ উপলক্ষ্যে কল্প জাহাজ ভাসানো অনুষ্ঠান সম্পন্ন

নিউজ ডেস্ক
প্রকাশিত অক্টোবর ৮, ২০২৫
কক্সবাজার সদরে শান্তিপূর্ণভাবে প্রবারণা পূর্ণিমা ২০২৫ উপলক্ষ্যে কল্প জাহাজ ভাসানো অনুষ্ঠান সম্পন্ন

মঙ্গলবার বিকেল ৩ টায় কক্সবাজার সদরের কবিতা চত্বর এলাকায় বৌদ্ধ ধর্মাবলম্বীদের অন্যতম গুরুত্বপূর্ণ ধর্মীয় উৎসব প্রবারণা পূর্ণিমা উপলক্ষ্যে কল্প জাহাজ ভাসানো অনুষ্ঠান আরম্ভ হয়। সদর উপজেলাধীন মোট ০৮টি বৌদ্ধ বিহার সম্মিলিতভাবে ০৩টি কল্প জাহাজ যথাযথ ধর্মীয় মর্যাদায় সমুদ্রে ভাসানো সম্পন্ন হয়। আনুমানিক ১০,০০০ ভক্তের উপস্থিতিতে পুরো অনুষ্ঠানটি অত্যন্ত সুশৃঙ্খল ও শান্তিপূর্ণভাবে সন্ধ্যা ৬ টায় সম্পন্ন হয়।

সেনাবাহিনীর কঠোর নিরাপত্তা ব্যবস্থা, স্থানীয় প্রশাসন ও আইন-শৃঙ্খলা বাহিনীর ঘনিষ্ঠ সমন্বয়ের ফলে কোনও প্রকার অপ্রীতিকর বা বিচ্ছিন্ন ঘটনা ব্যতীত, শান্তিপূর্ণ ও আনন্দঘন পরিবেশে অনুষ্ঠানটি সম্পন্ন হয়।

বাংলাদেশ সেনাবাহিনী সর্বদা দেশের প্রতিটি ধর্মীয় ও সাংস্কৃতিক উৎসবে নিরাপত্তা এবং সাম্প্রদায়িক সম্প্রীতি নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ।

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930