• ২৬শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ , ১১ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ১২ই সফর, ১৪৪৮ হিজরি
আগুনবেলা

এন‌ইআইআর চালু হচ্ছে ১৬ ডিসেম্বর তবে অনিবন্ধিত মোবাইল ফোন নিবন্ধন করা যাবে মার্চ ২০২৬ পর্যন্ত

নিউজ ডেস্ক
প্রকাশিত ডিসেম্বর ১০, ২০২৫
এন‌ইআইআর চালু হচ্ছে ১৬ ডিসেম্বর তবে অনিবন্ধিত মোবাইল ফোন নিবন্ধন করা যাবে মার্চ ২০২৬ পর্যন্ত

মোবাইল ফোন চোরাচালান, ক্লোনড ফ‌োন, রিফার্বিশড ফোন ও বিদেশের পুরানো ফোনের প্রবেশ নিয়ন্ত্রণ, মোবাইল ফোন ছিনতাই, অনলাইন জুয়া, মোবাইল ব্যাংকিং, এমএফএস ইত্যাদি সংশ্লিষ্ট ডিজিটাল অপরাধ থেকে জনসাধারণের সুরক্ষা এবং একইসাথে নিয়ম বহির্ভূতভাবে দেশের বাজারে অনুপ্রবেশকৃত মোবাইল ফোনের শুল্ক ফাঁকি প্রতিরোধকল্পে আগামী ১৬ই ডিসেম্বর ২০২৫ তারিখে NEIR (National Equipment Identity Register) ব্যবস্থা চালু করার উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এই সময়ের মধ্যে সকল অনিবন্ধিত মোবাইল ফোন নিবন্ধন করার জন্য প্রাথমিকভাবে নির্দেশনা প্রদান করা হয়েছিলো।

তবে, মোবাইল বিজনেস কমিউনিটির সাথে এ বিষয়ে গত তিনদিন ধারাবাহিক আলোচনা শেষে ব্যবসায়ীদের দাবির প্রেক্ষিতে বর্তমানে দেশে থাকা সকল অনিবন্ধিত মোবাইল ফোন ১৬ ডিসেম্বর ২০২৫ এর পরিবর্তে আগামী ১৫ মার্চ ২০২৬ এর মধ্যে নিবন্ধন করার সুযোগ দেয়া হয়েছে।

মোবাইল ফোন আমদানিতে কোনও বাঁধা নেই। কত পুরানো ফোন আমদানি কারা যাবে, কোন কোন মডেল ডাক টেলিযোগাযোগ বিভাগ তা বাণিজ্য মন্ত্রণালয়সহ উপযুক্ত কর্তৃপক্ষকে অবহিত করবেন। তবে সরকারের উপযুক্ত কর্তৃপক্ষকে আমদানির বিষয়ে অবহিত করতে হবে। সকল পক্ষকে আগামীকাল ডাক ও টেলিযোগাযোগ বিভাগকে লিখিতভাবে এই বিষয়ে জানাতে বলা হয়েছে। এছাড়া মোবাইল ফোন আমদানিতে শুল্ক পুনঃনির্ধারণে জাতীয় রাজস্ব বোর্ড ও বাণিজ্য মন্ত্রণালয়ের সাথে আলোচনা চলমান রয়েছে। ডাক ও টেলিযোগাযোগ বিভাগ এ বিষয়ে মধ্যস্থতা করবে। আমদানীকারক ও উৎপাদনকারীরা একসাথে বসে সরকারকে লিখিত ভাবে জানাবে বলে জানিয়েছে।

এই সিদ্ধান্তের পর দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি নষ্ট করার অপচেষ্টা থেকে বিরত থাকার জন্য আহ্বান জানানো হচ্ছে।

আগামি ১৬ই ডিসেম্বর এনইআইআর উদ্বোধন অনুষ্ঠিত হবে, যেখানে মোবাইল ফোন ইন্ডাস্ট্রি ওনার্স অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ এবং মোবাইল বিজনেস কমিউনিটির নেতৃবৃন্দ দৃৃঢ় সমর্থন জানিয়েছেন।