বিদেশে উচ্চশিক্ষার জন্য শিক্ষার্থীদের পছন্দ দেশের অন্যতম জনপ্রিয় ভিসা কাউন্সেলিং সেন্টার এইচবিডি সার্ভিসেস। ‘সপ্নপূরণের সহায়তা’- এই স্লোগান ধারণ করে এইচবিডি সার্ভিস এবার আয়োজন করেছে “স্টাডি ইন অস্ট্রেলিয়া” শিক্ষা মেলা। ১৬ সেপ্টেম্বর ঢাকার গুলশান-১ এর লেকশোর হাইটস হোটেলের ম্যাগনোলিয়া হলে অনুষ্ঠিত এই শিক্ষামেলায় ৩০ টির অধিক অস্ট্রেলিয়ান বিশ্ববিদ্যালয় অংশ নিচ্ছে। শিক্ষার্থীরা সরাসরি কথা বলতে পেরে এবং বিভিন্ন পছন্দসই সাবজেক্ট নিয়ে সম্ভাবনার কথা জানতে পেরে খুব খুশী। মেলাতে শিক্ষার্থীদের জন্য বিষয়ভেদে ৫০% পর্যন্ত স্কলারশীপ ঘোষণা করা হয়েছে। ২০২৫ এর ফেব্রুয়ারী ও জুলাই ইনটেকের জন্য স্পট এডমিশন অফারও আছে।
মেলায় কথা হয় এইচবিডি সার্ভিসেস এর কাউন্সেলিং এবং এডমিন প্রধান জনাব এম. এইচ সিমন এর সাথে। তিনি জানান- “আমরা শিক্ষার্থীদের কাছ থেকে ভিসা প্রসেসিং, কাউন্সেলিং বা সার্ভিস চার্জ বাবদ কোন টাকা কর্তন করিনা। অগ্রীম টাকা চার্জ করার প্রশ্নই আসে না। সরাসরি বিশ্ববিদ্যালয় গুলোর সাথে প্রতিনিধিত্ব বিধায় এখানে সেবার ক্ষেত্রে ত্রুটি বিচ্যুতি কম হয়। ৩০ টি প্রতিষ্ঠানে প্রায় ১৫০ টি সাবজেক্ট পড়ানো হয়। শিক্ষার্থীদের জন্য প্রথম ধাপ থেকে শেষ পর্যন্ত সেবা দেওয়া হয়, যথা- আবেদন প্রক্রিয়া, অফার লেটার এনে দেওয়া, স্টুডেন্ট এসেসমেন্ট, টিউশন ফি পরিশোধ, হেলথ ইনসুরেন্স ব্যবস্থা করা, ভর্তি প্রক্রিয়া চূড়ান্ত করা, দূতাবাসে প্রয়োজনীয় কাগজপত্র জমাদান, ভিসা অনুমোদনে সহায়তা এবং ফ্লাইট- পর্যন্ত সরাসরি সেবা দেয় এইচবিডি সার্ভিসেস।”
উল্লেখ্য, এইচবিডি’র চেয়ারম্যান- ব্রিগেডিয়ার জেনারেল (অব:) মো: গোলাম হোসেন সরকার, সিইও হিসেবে রয়েছেন- আবু শাহাদাত সরকার, যিনি অস্ট্রেলিয়া বাংলাদেশ বিজনেস কাউন্সিলের ভাইস চেয়ার পার্সন এবং অস্ট্রেলিয়া প্রবাসী প্রভাবশালী একজন বাংলাদেশী ব্যবসায়ী; উভয়ের বলিষ্ঠ নেতৃত্বে চৌকস কাউন্সেলিং টিম সহ মসৃণভাবে এগিয়ে চলেছে সেন্টারটি।
এইচএসবিডি সার্ভিসেস এর অফিস- ২৭/১, স্টান্ডার্ড সেন্টার, নিউ ইস্কাটন, ঢাকা। বিশ্ববিদ্যালয়গুলো সম্বন্ধে বিস্তারিত জানা যাবে ওয়েবসাইটে- www.hbdservices.com