কে আই তাজ
থাই, চাইনিজ, কোরিয়ান এবং ইংলিশ ধাচের বিভিন্ন খাবারের রেস্টুরেন্ট হিসেবে ইজায়া দিন দিন খাদ্যপ্রেমীদের চাহিদার চূড়ায় পৌছে যাচ্ছে। এটি ২০২৩ এর ১ অক্টোবর রাজধানীর খিলগাঁও ফুড স্ট্রিটে একটি রঙিন আউটলেট চালু করে। ইজায়া একটি কোরিয়ান শব্দ, যার অর্থ: শান্তির বার্তা এবং স্রস্টা আমার ত্রাণকর্তা। ক্যাফের স্লোগান হলঃ কামড়ে কামড়ে আনন্দ।
কাজী ফারহা হোসেন, মোঃ নবীউর রহমান, কাজী তামজিদ হোসেন শারিক ও ফাইরুজ মালিহা ইসলাম যৌথভাবে এই সুন্দর রেস্টুরেন্টটির সূচনা করেন। মিনি পার্টি, প্রোগ্রাম, গেট টুগেদার ইভেন্টের জন্য প্রায় ৪০ জন একসাথে ইজায়াতে বসে খাবার উপভোগ পারে। ডাইন-ইন এবং পার্সেল উভয় ব্যবস্থাই রয়েছে। এটি দুপুর ১ টায় খুলে রাত ১১ টায় বন্ধ হয়। ফিরতি গ্রাহকগণ খাবারের দামে আকর্ষণীয় ছাড় উপভোগ করতে পারবেন।
এই ক্যাফের খাবারের ধরণ বহুমাত্রিক। গুণমান এবং পরিমাণ অনুযায়ী কোরিয়ান স্টাইল রামেন যথাযথ। ডাম্পলিং স্যুপ, ক্রিম অফ মাশরুম স্যুপ, আলফ্রেডো পাস্তা, বাটার চিকেন ডাম্পলিং, কর্নডগ, চিজ স্টিক এই ক্যাফের অত্যন্ত বিশেষ খাবার। এছাড়া, ইজায়াতে ৪টি দারুণ স্বাদের রাইস বোল পাওয়া যায়, যেমন- ক্রিসপি চিকেন রাইস, মাঞ্চুরিয়ান চিকেন, রাইস, বিবিকিউ চিকেন রাইস ইত্যাদি। একটু মিস্টি, একটু ঝাল বিন্যাসে সুস্বাদু অনুভূতির সংমিশ্রণে সমস্ত রাইস বোল চমৎকার। সব খাবার এত মজা, তার কারণ হল দৈনিক টাটকা উপকরণ ব্যবহৃত হয়। উল্লেখ্য, ইজায়াতে বারিস্তা, শেক এবং জুস বার খুব শীঘ্রই চালু হবে। বহুমুখী এসব সুস্বাদু খাবার পেতে খিলগাঁও শহীদ বাকী রোডের (তালতলা মার্কেট) ইজায়া একটি মনোরম গন্তব্য।