• ২রা নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৭ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ , ২২শে জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি
আগুনবেলা

আইন ও বিচার বিভাগের সচিব হলেন লিয়াকত আলী মোল্লা

নিউজ ডেস্ক
প্রকাশিত আগস্ট ২৮, ২০২৫

আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. লিয়াকত আলী মোল্লাকে আইন ও বিচার বিভাগের সচিবের চলতি দায়িত্ব পেয়েছেন।

বৃহস্পতিবার (২৮ আগস্ট) আইন ও বিচার বিভাগের উপসচিব (প্রশাসন -২) মো. আজিজুল হক স্বাক্ষরিত এক অফিস আদেশে বলা হয়- ”আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের অতিরিক্ত সচিব মো. লিয়াকত আলী মোল্লা-কে আইন ও বিচার বিভাগের সচিব এর চলতি দায়িত্ব প্রদান করা হলো।”

গত ২৫ আগস্ট আইন ও বিচার বিভাগের সচিব (সিনিয়র জেলা ও দায়রা জজ) শেখ আবু তাহেরসহ ২৫ জনকে সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে অতিরিক্ত বিচারক নিয়োগ দেওয়া হয়।

November 2026
S S M T W T F
 123456
78910111213
14151617181920
21222324252627
282930