জেলা পুলিশ নোয়াখালীর আয়োজনে পুলিশ সুপারের কার্যালয়ে বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউট কর্তৃক পরিচালিত ৫১তম বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের মনোনীত প্রশিক্ষণার্থী জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ও সহকারী জজগণ (০৫ জন) প্রশিক্ষনার্থীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। ৫১ তম বুনিয়াদি প্রশিক্ষণ কোর্স সভায় সভাপতিত্ব করেন জনাব মোঃ আব্দুল্লাহ্-আল-ফারুক, পুলিশ সুপার, নোয়াখালী মহোদয়।
সভার শুরুতে সকলের পরিচয় পর্ব শেষে পুলিশ সুপার মহোদয় নবীন প্রশিক্ষনার্থী কর্মকর্তাগণের সাথে মতবিনিময় সভায় প্রশিক্ষণকালীন কর্মসূচি বিষয়ে মূল্যবান দিক-নির্দেশনা প্রদান করেন এবং নোয়াখালী জেলা পুলিশের কার্যক্রম সম্পর্কে তাদের বিভিন্ন বিষয়ে বাস্তবমুখী ধারণা দেন। এসময় প্রশিক্ষনার্থীদের মাঝে জেলা পুলিশের পক্ষ থেকে পুলিশ সুপার মহোদয় ফুলেল শুভেচ্ছা ও উপহার প্রদান করেন।
পুলিশ সুপার মহোদয় প্রশিক্ষণার্থীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। তিঁনি প্রশিক্ষণার্থীদের উদ্দেশ্যে বলেন, এ মহান দায়িত্ব পালনে সততা, নিষ্ঠা এবং মানবসেবার চেতনা অটুট রাখা অপরিহার্য। সকলে সম্মিলিতভাবে দেশের উন্নয়ন ও অগ্রযাত্রাকে আরো ত্বরান্বিত করার এবং জনমুখী প্রশাসন গড়ার অঙ্গীকার ব্যক্ত করেন।
এ সময় আরো উপস্থিত ছিলেন জনাব আবু তৈয়ব মোঃ আরিফ হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার(প্রশাসন ও অর্থ ), নোয়াখালী। জনাব মোহাম্মদ ইব্রাহীম অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্), নোয়াখালীসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ এবং প্রশিক্ষণার্থীবৃন্দ।