• ১৬ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ , ১লা ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ , ৩রা রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি
আগুনবেলা

২০২৫-২০২৭ মেয়াদে পটুয়াখালী জেলা সমিতি ঢাকার কার্যকরী সংসদ গঠিত

নিউজ ডেস্ক
প্রকাশিত নভেম্বর ১০, ২০২৪
২০২৫-২০২৭ মেয়াদে পটুয়াখালী জেলা সমিতি ঢাকার কার্যকরী সংসদ গঠিত

২০২৫-২০২৭ মেয়াদে পটুয়াখালী জেলা সমিতি ঢাকার ৪৫ সদস্য বিশিষ্ট নতুন কার্যকরী সংসদ গঠিত হয়েছে।

গতকাল রাজধানীর ৮৭, পুরানা পল্টন টাওয়ারস্থ সমিতির কার্যালয়ে সর্বসম্মতিক্রমে নতুন মেয়াদে এ কার্যকরী সংসদ গঠিত হয়।

এতে সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচিত নির্বাচিত হয়েছেন যথাক্রমে প্রাক্তন ব্যাংকার কাজী আব্দুর রাজ্জাক এবং ডা. মোঃ সাইফুল আজম রজু।

কার্যকরী সংসদের সহ-সভাপতি পদে নির্বাচিত হয়েছেন মোঃ জাফরুজ্জামান খোকন, বীর মুক্তিযোদ্ধা এস. এম. ফরিদ উদ্দিন, ড. মোঃ আলমগীর, সাব্বির হোসেন খান, ইঞ্জিনিয়ার আঃ রব মিয়া ও অ্যাডভোকেট মোঃ শাহবাজ হোসেন মিল্টন।

নতুন মেয়াদে যুগ্ম সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন এস. এম. আঃ হান্নান, এবিএম মসিউল কবির মাসুম ও মোঃ আবদুর রউফ (রব)।

নতুন কমিটিতে বিভিন্ন পদে আরো যারা নির্বাচিত হয়েছেন তার মধ্যে রয়েছে কোষাধ্যক্ষ পদে মিহির লাল সরকার, দপ্তর সম্পাদক এস. এম আরিফুর রহমান, সহ-দপ্তর সম্পাদক আবু সায়েম, সাংগঠনিক সম্পাদক মোঃ আবু বকর সিদ্দিক, সাংগঠনিক সম্পাদক তানজিল হাসান, আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মোঃ জাকারিয়া মোল্লা, প্রচার ও প্রকাশানা সম্পাদক খান সুমন, ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক মোঃ কামরুজ্জামান কামরুল (কলাপাড়া), সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক মনিরুল ইসলাম মিলন, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা সম্পাদক ডা. ওমর ফারুক মসিহ, ধর্ম বিষয়ক সম্পাদক মোঃ মোখলেছুর রহমান, মহিলা, শিশু ও পরিবার কল্যাণ সম্পাদক প্রফেসর লুৎফুর নাহার, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক রাজিবুর রহমান সাগর, মানবাধিকার বিষয়ক সম্পাদক মো: মোখলেছুর রহমান মুকুল, পরিবেশ বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট আসম ফিরোজ, তথ্য বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার সাইফুজ্জামান (চুন্নু), যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক কামরুজ্জামান কামরুল (বাউফল), শিক্ষা ও ছাত্র কল্যাণ বিষয়ক সম্পাদক মৃধা জুলহাস।

কার্যকরী সংসদে সদস্য পদে নির্বাচিত হয়েছেন যথাক্রমে বীর মুক্তিযোদ্ধা মোস্তাফা শাহাবুদ্দিন রেজা, সাহাবুদ্দিন নান্নু, অধ্যক্ষ বাহাউদ্দিন বাহার, এম এবদুল ইসলাম বাদল, নাসরিন সুলতানা লাকি, মিসেস উম্মে কুলসুম (লাভলী), অ্যাডভোকেট গাজী মোঃ তৌহিদ, আব্দুল মালেক মৃধা, মাজহারুল ইসলাম সুমন, মোঃ জাহির উদ্দিন ট্যাক্স ও তানভীর আহমেদ প্রমুখ।

August 2026
S S M T W T F
1234567
891011121314
15161718192021
22232425262728
293031